চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার থেকে সারাদেশে নিশোর ‘দম’!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৫ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০২৬
বিনোদন
A A

ঈদে মুক্তির পর দেশের সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্সের দর্শকদের মাতিয়েছে ‘দম’। আগামী শুক্রবার থেকে সারা দেশের সিঙ্গেল স্ক্রিনগুলোতে মুক্তি পাচ্ছে ’দম’।

প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি নিশ্চিত করেছে যে, ২৪ এপ্রিল থেকে ৫০টিরও বেশি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শীত হবে রেদওয়ান রনি পরিচালিত চলচ্চিত্রটি। এর ফলে সারা দেশের সাধারণ সিনেমাপ্রেমীরা সহজেই সিনেমাটি দেখার সুযোগ পাবেন।

প্রযোজক শাহরিয়ার শাকিল আগেই জানিয়েছিলেন, পাইরেসির ঝুঁকি এড়াতেই শুরুতে সিনেমাটি শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি দেয়া হয়। সময়ের সঙ্গে সঙ্গে দর্শকদের আগ্রহ ও প্রতীক্ষা বাড়তে থাকে এবং সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে।

শাহরিয়ার শাকিল বলেন, ’অভিনেতা আফরান নিশোর ভক্তরা এবং সাধারণ দর্শকরা যারা এতদিন সিনেমাটি দেখার অপেক্ষায় ছিলেন, তারা এবার নিরাশ হবেন না। আন্তর্জাতিক মানের দৃশ্যায়ন এবং সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই মৌলিক গল্পটি দেশের দর্শকদের জন্য এক সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে। বাংলাদেশী চলচ্চিত্রের উৎকর্ষতার ধারাবাহিকতায় দম–এর গল্প ও দৃশ্যায়নে নতুন মাত্রা যোগ করেছে বলে মন্তব্য করছেন দর্শকরা, এটাই আমাদের প্রাপ্তি।’

শাহরিয়ার শাকিল আরও জানান, ’দম’ সিঙ্গেল স্ক্রিনে মুক্তির প্রস্তুতি একদম শেষ দিকে। নতুন পোস্টার ডিজাইন করা হয়েছে, সেগুলো প্রিন্ট হয়ে গেছে। এখন সেগুলো সিনেমা হলে পাঠানোর কাজ চলছে। ’

দম’–এর সিঙ্গেল স্ক্রিনের তালিকায় ঢাকার মধুমিতা, শ্যামলী সিনেমা হল, সাভারের সেনা অডিটোরিয়াম, রংপুরের শাপলা, ময়মনসিংহের ছায়াবাণী, পাবনার রুপকথা, বরিশালের অভিরুচি, জয়দেবপুরের বর্ষা, সিলেটের নন্দীতা, যশোরের মণিহার রয়েছে বলে জানান শাহরিয়ার শাকিল।

Reneta

’দম’ বড় পরিসরের মুক্তি নিয়ে স্বাভাভিকভাবেই বেশ উচ্ছ্বসিত পরিচালক রেদওয়ান রনি। তিনি বলেন, ’দম আমার কাছে শুধু একটি সিনেমা নয়, এটি বাংলাদেশের এবং বাংলাদেশীর বিজয়ের গল্প। দেশের মানুষের কাছে এমন একটি অদম্য সাহসীকতার গল্প নিয়ে যেতে পেরে আমি খুবই আনন্দিত। শুরু থেকেই চলচ্চিত্রটি নিয়ে দর্শকদের ভালোবাসা নির্মাতা হিসেবে আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করছে।’

দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ‘দম’ নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে। এরই মধ্যে অস্ট্রেলিয়া, আমেরিকা ও কানাডায় সিনেমাটি মুক্তি পেয়েছে এবং সেখানে দর্শকদের অভাবনীয় সাড়া পাচ্ছে। উত্তর আমেরিকায় সিনেমাটির জনপ্রিয়তা এতটাই তুঙ্গে যে, মাত্র এক সপ্তাহেই সেখানে হলের সংখ্যা ৭টি থেকে বাড়িয়ে ৫০টিতে উন্নীত হয়েছে। একইভাবে কানাডাতেও প্রথম সপ্তাহে ৮টি হলে মুক্তি পেয়েছে সিনেমাটি।

প্রযোজনা সংশ্লিষ্টরা জানান, বিভিন্ন দেশের প্রবাসীরা অপেক্ষা করছে ‘দম’ এর জন্য। একে একে বিভিন্ন দেশে ‘দম’ মুক্তি দেয়া হবে এবং দর্শকরা কেউই বঞ্চিত হবে না ‘দম’ দেখা থেকে। বিদেশের মাটিতে দেশি সিনেমার এই জয়জয়কার প্রমাণ করে যে, বিশ্বমানের গল্প বলতে পারলে বাংলা সিনেমার চাহিদা সবখানেই রয়েছে।

’দম’ সিনেমায় অভিনয় করেছেন পূজা চেরী, চঞ্চল চৌধুরী, আবুল হায়াৎ, ডলি জহুর।

যার জীবনের গল্প থেকে ’দম’ সিনেমাটি নির্মিত হয়েছে, সেই নূর ইসলাম ও তার পরিবার সম্প্রতি দেখেছেন ’দম’ সিনেমাটি। তিনি সিনেমাটি পছন্দ করেছেন, বলেছেন, ’দম সিনেমাটি হয়েছে আন্তর্জাতিক মানের এবং আফরান নিশোর অভিনয় আউটস্ট্যান্ডিং।’

’দম’ সিনেমাটির ট্যাগলাইন ‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’। নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে ‘দম’ সিনেমার চিত্রনাট্য করেছেন সৈয়দ আহমেদ শাওকী আল-আমিন হাসান নির্ঝর , মো. সাইফুল্লাহ রিয়াদের, রবিউল আলম রবি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফরান নিশোচরকিদমরেদওয়ান রনিলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেবিদ্বার মফিজউদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুদ

জুন ৮, ২০২৬

বিশ্বকাপ আয়োজন নিয়ে উৎসবের রঙ লেগেছে নিউইয়র্কে

জুন ৮, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল নামে পরিচিতি পেয়েছে কাপ্তাই হ্রদের দুটি সেতু

জুন ৮, ২০২৬

মিরাজ বলছেন ওয়ানডেতে রিশাদের উন্নতি দরকার, সমীহ করছেন অজিরা

জুন ৮, ২০২৬

হাম আক্রান্ত শিশুদের রোগ প্রতিরোধে ‘ভিটামিন এ’ খাওয়ানোর আহ্বান

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT