চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মনে রেখো’ ছবির শুটিং স্থগিতের নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৯ অপরাহ্ণ ৩০, মার্চ ২০১৭
বিনোদন
A A
‘মনে রেখো’ ছবির শুটিং শুরুর আগে

‘মনে রেখো’ ছবির শুটিং শুরুর আগে

বৈধ এবং প্রয়োজনীয় অনুমতি আর এ সংক্রান্ত কোনো কাগজ না থাকার কারণে ‘মনে রেখো’ ছবির শুটিং স্থগিত রাখার নির্দেশ দিয়েছে চলচ্চিত্র পরিচালক সমিতি। পরিচালক ওয়াজেদ আলী সুমনের বিরুদ্ধে অভিযোগ, বৈধ ওয়ার্ক পারমিট ছাড়াই বিদেশী ক্যামেরাম্যান, ফাইট ডিরেক্টর ও অন্যান্য টেকনিশিয়ানদের নিয়ে তিনি ‘মনে রেখো’ ছবির কাজ করছেন। আর যারা কাজ করছেন, তারা সবাই ভ্রমণ ভিসায় এদেশে এসেছেন।

চলচ্চিত্রের বিভিন্ন সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র ঐক্য জোটের অভিযোগের প্রেক্ষিতে চলচ্চিত্র পরিচালক সমিতি আজ বৃহস্পতিবার দুপুরে সংগঠনটির কার্যালয়ে এক জরুরি সভা আহ্বান করে। এই সভায় ওয়াজেদ আলী সুমনকে উপস্থিত থাকার জন্য বলা হলেও তিনি আসেননি। এরপর পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ‘মনে রেখো’ ছবির শুটিং স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে পরিচালকের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।

জানা গেছে, গাজীপুরে ‘মনে রেখো’ ছবির সেটে এ খবর পৌঁছার পর শুটিং স্থগিত করে ঢাকায় ফিরে আসেন অভিনেতা মিশা সওদাগর। অন্য কলাকুশলীও শুটিং করতে আপত্তি জানান। বাধ্য হয়েই বন্ধ হয়ে যায় ‘মনে রেখো’ ছবির শুটিং।

Banglabid

এ ব্যাপারে আজ সন্ধ্যার পর ওয়াজেদ আলী সুমনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। এ সময় তারর ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

‘মনে রেখো’ ছবি প্রযোজনা করছে হার্টবিট প্রোডাকশন। ছবিতে অভিনয় করছেন মাহিয়া মাহি, কলকাতার বনি, মিশা সওদাগর, তুলিকা, বিশ্বজিৎ প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাহিয়া মাহি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সরকার জনগণের ভোটাধিকার অটুট রেখেছে: হানিফ

পরবর্তী

৪১ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ ফিল্ম ক্লাব

পরবর্তী
অভিনেতা, প্রযোজক ও পরিচালক মাসুদ পারভেজ সোহেল রানাকে সম্মাননা দেওয়া হচ্ছে

৪১ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ ফিল্ম ক্লাব

গান গাইছেন অমিতাভ মুখোপাধ্যায়

পুরভী আর অমিতাভের গানে মুগ্ধ শ্রোতারা

সর্বশেষ

২০২৮ সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজনের বিষয়ে যা ভাবছে চীন

আগস্ট ২২, ২০২৬

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬

সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

আগস্ট ২২, ২০২৬

সহায়তা কমায় সোমালিয়ায় শিশুদের অপুষ্টি পরিস্থিতি আরও ভয়াবহ: ইউনিসেফ

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT