চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪১ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ ফিল্ম ক্লাব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৮ অপরাহ্ণ ৩০, মার্চ ২০১৭
বিনোদন
A A
অভিনেতা, প্রযোজক ও পরিচালক মাসুদ পারভেজ সোহেল রানাকে সম্মাননা দেওয়া হচ্ছে

অভিনেতা, প্রযোজক ও পরিচালক মাসুদ পারভেজ সোহেল রানাকে সম্মাননা দেওয়া হচ্ছে

চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়েছে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড। প্রথমবারের মতো এই আয়োজনে ৪১ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার সকালে এফডিসির আট নম্বর ফ্লোরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট মেহেদী হাসান সিদ্দিকী মনির। উপস্থিত ছিলেন  খোরশেদ আলম খসরু, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজারসহ অনেকে।

সম্মাননা পাওয়া চলচ্চিত্র–সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধারা হলেন পরিচালক ও অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী, সংগীত পরিচালক আনোয়ার জাহান নান্টু, প্রযোজক–পরিচালক আহসান উল্লাহ মনি, অভিনেতা–প্রযোজক আকবর হোসেন পাঠান ফারুক, শিল্পী আবদুল জব্বার, সুরকার–গীতিকার–সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল, প্রযোজক ফরমান আলী, চলচ্চিত্র সম্পাদক–পরিচালক আবু মুসা দেবু, পরিচালক এম এ খালেক, প্রযোজক এম এ মালেক, প্রযোজক মোস্তফা কামাল উদ্দিন, পরিচালক এস আর রেজা, অভিনেতা কামরুল আলম খান খসরু, প্রদর্শক কাজী ফিরোজ রশিদ, প্রযোজক কাজী আলীম উদ্দিন, প্রযোজক কুদ্দুসুর রহমান, প্রযোজক–পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, প্রযোজক–এটিএন বাংলার কর্ণধার ড. মাহফুজুর রহমান, প্রযোজক হাফিজুল ইসলাম ঝন্টু, পরিচালক নাসির উদ্দিন ইউসুফ, ডিস্ট্রিবিউশন ম্যানেজার নগেন্দ্র মোহন, পরিচালক নূর মোহাম্মদ মনি, পরিচালক মনতাজুর রহমান আকবর, প্রযোজক নাদের খান, প্রযোজক–প্রদর্শক মোশারফ হোসেন দুলাল, পরিচালক কিতাব আলী, প্রযোজক রফিকুল ইসলাম, চলচ্চিত্র সাংবাদিক সলিম উল্লাহ সেলিম, অভিনেতা-প্রযোজক–পরিচালক মাসুদ পারভেজ সোহেল রানা, প্রযোজক মাহমুদ পারভেজ জুয়েল, চলচ্চিত্র সাংবাদিক মাইনুল হক, প্রযোজক ও অভিনেতা মীর এনামুল করিম আমান, গায়ক ও সংগীত পরিচালক রফিকুল আলম, অভিনেতা রাইসুল ইসলাম আসাদ, অভিনেতা-প্রযোজক–পরিচালক সৈয়দ হাসান ইমাম, প্রযোজক–অভিনেতা সৈয়দ আব্বাস হোসেন, চিত্রগ্রাহক শফিকুল ইসলাম স্বপন, প্রযোজক শহীদুল হক শিকদার, কন্ঠশিল্পী ইন্দ্রমোহন রাজবংশী, সুরকার–সংগীত পরিচালক সুজেয় শ্যাম ও চিত্রগ্রাহক জিয়ারত হোসেন রাজু।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘মনে রেখো’ ছবির শুটিং স্থগিতের নির্দেশ

পরবর্তী

পুরভী আর অমিতাভের গানে মুগ্ধ শ্রোতারা

পরবর্তী
গান গাইছেন অমিতাভ মুখোপাধ্যায়

পুরভী আর অমিতাভের গানে মুগ্ধ শ্রোতারা

জাতিকে পথ দেখানো ছোটদের নির্বাচন

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

মাগুরায় সড়ক দুর্ঘটনা, নিহত ১

আগস্ট ২৭, ২০২৬

নেপালে আটকা খরাজ মুখার্জি, পরিস্থিতি সম্পর্কে যা জানালেন!

আগস্ট ২৭, ২০২৬

ভারতীয় মডেল খুন, অভিযোগের তীর জিম প্রশিক্ষকের দিকে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

জেলের সঞ্চিত প্রায় ২৫ লাখ টাকা মুহুর্তেই পুড়ে ছাই

আগস্ট ২৭, ২০২৬

মুক্তির প্রথম দিনেই ১০১ কোটি, যশের ‘টক্সিক’ ঝড়

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT