চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঙ্গলবার থেকে ডাকলেই বাসায় আসবে ডাক্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৪ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০১৭
স্বাস্থ্য
A A
ডাক্তার ও মেডিকেল ব্যাগের ছবি, স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সংক্রান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী মঙ্গলবার থেকে শীতকালে বাড়ি বাড়ি গিয়ে ঠান্ডাজনিত রোগের চিকিৎসার ব্যবস্থা করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ। চিকিৎসক রোগীদের বিনা মূল্যে সেবা ও ওষুধপথ্য দেবেন। রোববার বেলা ১১টার দিকে নগর ভবনের ব্যাংক ফ্লোরে মেয়র মোহাম্মদ হানিফ প্রাথমিক স্বাস্থ্যসেবা কক্ষ উদ্বোধন উপলক্ষে এক মতবিনিময় সভায় এই ঘোষণা দেন ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন।

মেয়র বলেছেন, নাগরিকেরা সিটি করপোরেশনের হটলাইন নম্বরে (০৯৬১১০০০৯৯৯) কল দিলেই বাসায় যাবেন চিকিৎসকেরা। চিকিৎসক রোগীদের বিনা মূল্যে সেবা ও ওষুধপথ্য দেবেন।

মেয়র সাইদ খোকন আরও বলেন, ‘প্রতিবছর শুষ্ক মৌসুমে নগরের অসংখ্য মানুষ সর্দিকাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। আমাদের এই চিকিৎসাসেবায় সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে একটি করে দল থাকবে। মোট ১৫০ জনের দল মাঠ পর্যায়ে কাজ করবে। প্রয়োজন অনুসারে সদস্য বাড়ানো হবে।’

মেয়র বলেন, ২৮ নভেম্বর তাঁর প্রয়াত বাবা মেয়র হানিফের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই চিকিৎসা সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছেন।

চিকনগুনিয়া রোগের প্রাদুর্ভাবের সময়ও ঢাকা দক্ষিণের মেয়র এ ধরনের সেবা চালু করেন। তাতে নগরবাসী ব্যাপক উৎসাহ দিয়েছে ও সাফল্য এসেছে বলে জানান তিনি।

ট্যাগ: দক্ষিণ সিটি করপোরেশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইতিহাস গড়া দুই নারী পাইলট জাতিসংঘ শান্তি মিশনে

পরবর্তী

প্রথম সেঞ্চুরিয়ানের অজানা আনন্দ-বেদনার গল্প

পরবর্তী

প্রথম সেঞ্চুরিয়ানের অজানা আনন্দ-বেদনার গল্প

সাকিবদের অনুশীলনে হঠাৎ হেলিকপ্টার দেখা গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবদের অনুশীলনে হঠাৎ হেলিকপ্টার

সর্বশেষ

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬

ডব্লিউএইচও’র মহাপরিচালক পদে নারী প্রার্থী দিয়েছে সৌদি আরব

আগস্ট ২৫, ২০২৬

টুর্নামেন্টের অভাব আর আর্থিক অনিশ্চয়তা প্রভাব ফেলছে দাবার বোর্ডে

আগস্ট ২৫, ২০২৬

মক্কা চুক্তি কী: বাংলাদেশ কেন আগ্রহী, ভারত কেন অস্থির

আগস্ট ২৫, ২০২৬

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT