চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবদের অনুশীলনে হঠাৎ হেলিকপ্টার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৯ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
সাকিবদের অনুশীলনে হঠাৎ হেলিকপ্টার দেখা গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হেলিকপ্টারের শব্দে থেমে যায় অনুশীলন

চট্টগ্রাম থেকে: মোহাম্মদ আমির বল ছেড়ে সবে ব্যাট ধরেছেন। সাকিব কমলা খেতে খেতে সাজঘর থেকে নেটের দিকে যাচ্ছেন। হঠাৎ চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামের আকাশ-বাতাস কাঁপিয়ে উড়ে এল হেলিকপ্টার। তাও একটি নয়, দুটি! আমির-সাকিবরা কিছুক্ষণের জন্য থমকে গেলেন। নিরাপত্তাকর্মীরাও গেলেন ভড়কে।

ধীরে ধীরে আকাশ থেকে মাটিতে অবতরণ করে হেলিকপ্টার দুটি। নিরাপত্তাকর্মীরা ছুটে গিয়ে জানতে চান, তারা কারা। কেননা এসময় মাঠে হেলিকপ্টার আসার কোন তথ্য তাদের কাছে ছিল না।

এভাবে ‘অনুমতি ছাড়া’ অনুশীলনের সময় হেলিকপ্টার অবতরণ করায় বিসিবির নিরাপত্তাকর্মীরা বিব্রত। একজন তো রেগেমেগেই বললেন, ‘অদ্ভুত ব্যাপার। বলা নেই কওয়া নেই অনুমতি ছাড়া মাঠে কপ্টার ঢুকিয়ে দিয়েছে। কিছু হলে তো আমাদেরই জবাব দিতে হতো।’

বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান হেলিকপ্টারে অনুশীলনে. Channel i News - চ্যানেল আই নিউজ
হৈ-চৈ দেখে ক্যাপ্টেন আশরাফও বেশ বিপাকে পড়েন

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘দশ মিনিট ধরে বলছি তারা কপ্টার বন্ধ করছেন না। পাইলটরা বলেছেন তারা নাকি রংপুর রাইডার্সের মালিককে নিতে এসেছেন।’

কপ্টারের সঙ্গে ছিলেন ক্যাপ্টেন আশরাফ এবং ক্যাপ্টেন মোস্তাফিজ। আশরাফ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমাদের বলা হয়েছিল এই সময় অনুশীলন নেই। তাই ঢুকে পড়েছি। আসলে ভুল বোঝাবুঝির কারণে এমনটা হয়েছে।’

তিনি জানান,  হেলিকপ্টার দুটি বসুন্ধরা গ্রুপের।

Reneta

বাংলাদেশ প্রিমিয়ার লিগ সিলেট-ঢাকা হয়ে এখন চট্টগ্রামে। ঢাকা ডায়নামাইটস সোমবার সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে। বেলা একটার ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক চিটাগং ভাইকিংস। তার আগে এমএ আজিজ স্টেডিয়ামে রোববার বেলা আড়াইটা থেকে অনুশীলন করতে আসে দলটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৭
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রথম সেঞ্চুরিয়ানের অজানা আনন্দ-বেদনার গল্প

পরবর্তী

কালোবাজারিদের নিয়ন্ত্রণে সোনার বাজার: টিআইবি

পরবর্তী
সেমিনার ও আলোচনা সভায় বক্তারা সোনার বাজার নিয়ন্ত্রণের গুরুত্ব আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কালোবাজারিদের নিয়ন্ত্রণে সোনার বাজার: টিআইবি

‘আবার’ এসেছে ফিরে

সর্বশেষ

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬

বন্যার ক্ষতচিহ্ন ভরা বান্দরবানের ফসলের মাঠ

জুলাই ২০, ২০২৬

স্পেনের উদযাপনে দাঁড়িয়ে থাকলেন ট্রাম্প, টেনে সরাতে পারলেন না ইনফান্তিনো

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT