চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভয় পেয়েছেন’ মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি বিজেপি’র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৩ অপরাহ্ণ ১০, মে ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক, এইচটি বাংলা
A A

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে গত ৯ দিন সংবাদ সম্মেলনে অংশ নিচ্ছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাতেই মমতার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বিজেপি প্রচার করছে যে, ‘ভয় পেয়েছে মমতা’।

হিন্দুস্থান টাইমস এ তথ্য জানিয়েছে।

‘ভয় পেয়েছে মমতা’ (#BhoyPeyechheMamata) হ্যাশট্যাগ ব্যবহার করে ফেসবুক, টুইটারে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছে বিজেপি। রাজ্য ও জাতীয় স্তরের একাধিক ছোটো-বড়মাপের নেতা সেই ট্যাগ দিয়ে ইতিমধ্যে টুইট শুরু করেছেন। ফেসবুকেও সেই ট্যাগ ব্যবহার করছেন।

করোনা পরিস্থিতিতে একটা সময় প্রতিদিন সংবাদ সম্মেলনে উপস্থিতি থাকতেন মুখ্যমন্ত্রী মমতা। কিন্তু গত ৩০ এপ্রিল থেকে সংবাদ সম্মেলনে আসছেন না মমতা। তার বদলে মুখ্যসচিব বা স্বরাষ্ট্র সচিব উপস্থিত থাকছেন।

বিজেপি শিবিরের বক্তব্য, কেন্দ্রের চাপে রাজ্যের করোনা পরিস্থিতির আসল রূপ প্রকাশ পেয়েছে। একইসঙ্গে রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় মমতা আমলাদের ঠেলে দিয়ে নিজের মুখ বাঁচাচ্ছেন।

প্রশ্ন তুলেছেন বিজেপির জাতীয় আইটি সেলের প্রধান অমিত মালব্য। তার প্রশ্নের পাল্টা জবাব অবশ্য দিয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যসভার সাংসদ তথা তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়ান বলেছেন, ‘আমরা দীর্ঘ সংবাদ সম্মেলন করি ও সব প্রশ্ন গ্রহণ করি। যে কোনও সংকটের মুহূর্তে আমাদের মুখ্যমন্ত্রী সামনে থেকে নেতৃত্ব দেন। কিন্তু ২০১৪ সালের ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রী সাংবাদিক বৈঠক থেকেও একটাও প্রশ্ন নেননি।’ বরং বিজেপির বিরুদ্ধে ভোটের রাজনীতির অভিযোগ তোলেন তিনি।

সংবাদ সম্মেলনের পাশাপাশি বিভিন্ন বিষয়ে রাজ্যের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। শনিবার এক টুইটে বিজেপির জাতীয় যুগ্ম সাধারণ সচিব (সাংগঠনিক) শিবশংকর বলেন, পিপিই কিটে অসামঞ্জস্যতা, মৃতের সংখ্যা লুকানো, রেশন দুর্নীতি – শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন মানুষকে ভুল পথে চালিত করেছে। ধৈর্য্য ধরুন। মানুষ জবাব দেবে। ভয় পেয়েছে মমতা।’ তিনি ছাড়াও মুকুল রায়, অর্জুন সিং, কৈলাস বিজয়বর্গীয় রাজ্যের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন।

ট্যাগ: করোনাভাইরাসমমতা বন্দ্যোপাধ্যায়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আরব আমিরাতের আইপিএল আয়োজনের ইচ্ছা, ভাবছে বিসিসিআই

পরবর্তী

করোনাভাইরাস: হোয়াইট হাউসের টাস্কফোর্সের ৩ সদস্য আইসোলেশনে

পরবর্তী

করোনাভাইরাস: হোয়াইট হাউসের টাস্কফোর্সের ৩ সদস্য আইসোলেশনে

করোনাভাইরাস: হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন ৭২ পুলিশ সদস্য

সর্বশেষ

ছবি: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (সংগৃহীত)।

ইরানের বিরুদ্ধে ছেলেকে হত্যা চেষ্টার অভিযোগ নেতানিয়াহুর

আগস্ট ২৫, ২০২৬

ভর্তি ফি ছাড়াও দিতে হবে যেসব খাতে টাকা, একাদশের নতুন নীতিমালা

আগস্ট ২৫, ২০২৬

ঈদ-ই-মিলাদুন্নবী ঘিরে দেশজুড়ে নিরাপত্তা জোরদার

আগস্ট ২৫, ২০২৬

নমিনেশন পেলেই জয়ী হওয়ার সংস্কৃতি আর থাকবে না: ইসি সানাউল্লাহ

আগস্ট ২৫, ২০২৬

সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়ার নাম বাদ, ট্রাম্পকে আল-শারার ধন্যবাদ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT