চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন ৭২ পুলিশ সদস্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৫ অপরাহ্ণ ১০, মে ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

করোনাভাইরাসের সাথে যুদ্ধ করে জয়ী হয়েছেন আরও ৭২ পুলিশ সদস্য। কোভিড-১৯ পজেটিভ হওয়ায় তারা তারা বিভিন্ন সময়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন।

রোববার দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল তারা ছেড়েছেন। এ সময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা।

Banglabid

সোহেল রানা জানান, সরকারের আইইডিসিআর এর চিকিৎসা প্রটোকল অনুযায়ী এই ৭২ পুলিশ সদস্যদের পরপর দু’বার কোভিড-১৯ টেস্ট করা হয়। টেস্টে দুবারই কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদেরকে করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন।এখন পর্যন্ত করোনা আক্রান্ত মোট ১৪৭ জন পুলিশ সদস্য সুস্থ হয়েছেন।

তিনি আরও জানান, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ করোনাক্রান্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন। আইজিপির নির্দেশে অসুস্থ পুলিশ সদস্যদের দেখাশোনার জন্য গঠন করা হয়েছে ‘বিশেষ টিম’।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও বিভাগীয় পুলিশ হাসপাতাল ছাড়াও রাজধানী ঢাকা এবং বিভাগীয় শহরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এসব উদ্যোগের ফলে আক্রান্ত পুলিশ সদস্যরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন।

Reneta

এখন পর্যন্ত কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে পুলিশের ৭জন সদস্য প্রাণ দিয়েছেন।

দেশে রোববার পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৬৫৭ জন। মৃত্যুর সংখ্যা ২২৮ জন। সর্বমোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ৬৫০ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসপুলিশ সদস্যরাজারবাগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: হোয়াইট হাউসের টাস্কফোর্সের ৩ সদস্য আইসোলেশনে

পরবর্তী

একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত ৮৮৭ জন

পরবর্তী

একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত ৮৮৭ জন

‘মা দিবসে’ বিজয়-দম্পতির ঘরে এলো কন্যা

সর্বশেষ

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা

আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে বিশ্ব নেতাদের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬

মহাসড়ক নির্মাণে নতুন সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২২, ২০২৬

সিনেমায় আর গাইতে নাও পারেন ইমন, কেন?

আগস্ট ২২, ২০২৬

২০২৮ সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজনের বিষয়ে যা ভাবছে চীন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT