চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরব আমিরাতের আইপিএল আয়োজনের ইচ্ছা, ভাবছে বিসিসিআই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪১ অপরাহ্ণ ১০, মে ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আগেই প্রস্তাব করেছিল, এবার প্রস্তাব এলো আরব আমিরাতের পক্ষ থেকে। দুই দেশেরই ইচ্ছা আইপিএলের ১৩তম আসর নিজ মাটিতে আয়োজনের। লঙ্কানদের নিরাশ করলেও এবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

আরব আমিরাতে আইপিএলের ম্যাচ নতুন কিছু নয়। ২০১৪ সালে নির্বাচনী সংঘর্ষ এড়াতে ২০টি ম্যাচ আয়োজন হয়েছিল দেশটিতে। ২০২০ আইপিএল নিয়ে মাথাব্যথা থাকলেও এখনই কোনো সিদ্ধান্তে যাচ্ছে না বিসিসিআই।

‘আমরা চাইলে অবশ্যই আরব আমিরাতে আইপিএল আয়োজন করতে পারবে। তবে এখন যেহেতু আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ, তাই এখনই কোনো সিদ্ধান্ত নেয়া যাচ্ছে না।’ এমন বলেছেন বিসিসিআই ট্রেজারার অরুণ ধামাল।

আইপিএলের ঝুলে থাকা আসরটা এবছরই আয়োজনে বেশ মরিয়া বিসিসিআই। প্রয়োজনে দর্শকহীনভাবে কিংবা জীবাণুমুক্ত স্টেডিয়ামে আয়োজন করা যায় কিনা তা নিয়েও চেষ্টা আছে। ভারতজুড়ে করোনার বিস্তার ব্যাপকহারে ছড়িয়ে পড়ায় এই মুহূর্তে দেশের মাটিতে ক্রিকেট আয়োজন বেশ ঝুঁকিপূর্ণ বোর্ডটির জন্য।

২০০৯ সালের মতো সাউথ আফ্রিকায় আইপিএল আয়োজন করা যায় কিনা এমন প্রশ্নের জবাবে ধামাল বলেছেন, ‘এই মুহূর্তে খেলোয়াড়দের স্বাস্থ্য ও নিরাপত্তা আমাদের প্রধান বিষয়। এই মুহূর্তে পুরোবিশ্ব থমকে আছে। সুতরাং আমাদের কিছু করার নেই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২০আরব আমিরাতবিসিসিআইলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT