চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটের আমানত রক্ষায় কেন্দ্র পাহারা দিন: ফখরুল

শাহ আলম শাহী শাহ আলম শাহী
৫:১০ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের নির্দেশ দিয়ে বলেছেন, নির্বাচনের দিন ভোটের আমানত রক্ষায় কেন্দ্র পাহারা দিতে হবে। যাতে আপনাদের আমানত সুরক্ষিত থাকে।

তিনি বলেন: এই নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই কেন্দ্র পাহারা দিয়ে আপনার ভোটের আমানত রক্ষা করুন।

শনিবার দুপুরে দিনাজপুরের পাবর্তীপুর ও চিরিরবন্দরে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল। এসময় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Banglabid

ফখরুল বলেন: প্রশাসন ও নির্বাচন কমিশন গণতন্ত্রকে ধ্বংস করার জন্য একজোট হয়েছে। নির্বাচন ইতোমধ্যে একটি প্রহসনে পরিণত হয়েছে। এখন এ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার কোনো লক্ষণ দেখছি না। দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। এটা তারই প্রমাণ। আমরা বিএনপি চেয়ারপার্সনের মুক্তি ও গণতন্ত্রের স্বার্থে আন্দোলন হিসেবে এবারের নির্বাচনে অংশ নিয়েছি। শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবো।

সরকারের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন: আদালত আর পুলিশ ছাড়া কেউ আপনাদের সঙ্গে নেই। তাই মামলা ও হামলা বন্ধ করুন। এসব দিয়ে দেশের মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।

জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য এজেএম রেজওয়ারুল হক, সাবেক সংসদ সদস্য আকতারুজ্জামান সরকারসহ অন্যরা বক্তব্য রাখেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনবিএনপিমির্জা ফখরুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রিয়াঙ্কার রিসেপশনে শাহরুখ আসেননি, কারণ?

পরবর্তী

ইশতেহার: স্বপ্ন ও বাস্তবতার দোলাচল

পরবর্তী
নির্বাচনী

ইশতেহার: স্বপ্ন ও বাস্তবতার দোলাচল

ক্যারিবীয় ঝড় থামালেন সাকিব

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT