চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিনিসিয়াসের হ্যাটট্রিক, রিয়ালে বিধ্বস্ত লেভান্তে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৫ পূর্বাহ্ণ ১৩, মে ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
রিয়ালের ভিনিসিয়াস ও বেনজেমা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লা লিগার শিরোপা নিশ্চিত করে ফেলা রিয়াল মাদ্রিদ মেতেছিল গোল উৎসবে। হ্যাটট্রিকের দেখা পেলেন ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। বল জালে জড়ানোকে অভ্যাসে পরিণত করা বেনজেমা পেলেন গোল। আর তাতেই লেভান্তেকে ৬-০ গোলে বিধ্বস্ত করে তাদেরকে রেলিগেশনের পথ দেখিয়ে দিয়েছে লস ব্লাঙ্কোস।

৩৬ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৮৪। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনা তাদের চেয়ে ঢের পিছিয়ে। সমান ম্যাচে কাতালান ক্লাবটির ঝুলিতে ৭২ পয়েন্ট রয়েছে। টেবিলের একদম নিচে থাকা লেভান্তের পয়েন্ট ২৯।

বৃহস্পতিবার সান্তিয়াগো বার্নাব্যুতে হওয়া ম্যাচে শুরুর একাদশেই ছিলেন বেনজেমা ও ভিনিসিয়াস। বেঞ্চে ছিলেন টনি ক্রুজ ও কাসেমিরো। খেলায় মোট ২৭টি শট নেয় রিয়াল, লক্ষ্য বরাবর ছিল ১৬টি। লেভান্তে ১৬টি শট নিলেও কেবল একটি লক্ষ্যে রাখতে পেরেছিল।

Banglabid

১৩ মিনিটে লুকা মড্রিচের বাড়ানো বল নিয়ে বাম পায়ের কোণাকুণি শটে স্বাগতিকদের লিড এনে দেন ফেরল্যান্ড মেন্ডি। ছয় মিনিট পর ভিনিসিয়াসের কর্নার কিকে ভেসে যাওয়া বলে হেডে ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা।

এই গোলের ফলে বেনজেমা রিয়ালের জার্সিতে ক্লাবটির কিংবদন্তি রাউল গঞ্জালেসের সমান ৩২৩ গোলের মালিক হলেন। তাদের চেয়ে এগিয়ে শুধুই ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়ালের হয়ে তার গোল সংখ্যা ৪৫০।

চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছিল রিয়াল মাদ্রিদ। ৯০ ও যোগ করা সময়ের প্রথম মিনিটে জোড়া গোল করা ব্রাজিলিয়ান স্ট্রাইকার রদ্রিগোর ত্রাতা হয়ে যাওয়ার স্মৃতি এখনো টাটকা। লেভান্তের বিপক্ষে তিনিও পান গলেন দেখা। ৩৪ মিনিটে মড্রিচের অ্যাসিস্টে ডান পায়ে লক্ষ্যভেদ করেন। এর চার মিনিট আগে রদ্রিগো গোল করলেও তা অফসাইডের কারণে বাতিল হয়।

Reneta

বাকি সময়টা ছিল শুধুই ভিনিসিয়াসের। বিরতির আগে ৪৫ মিনিটে মড্রিচের পাসে বল নিয়ে দুরহ কোণ থেকে নেয়া ডান পায়ে নিশানাভেদ করলে স্কোরলাইন দাঁড়ায় ৪-০।

৫৮ মিনিটে অফসাইডে বাতিল হয় ভিনিসিয়াসের গোল। দশ মিনিট পর অবশ্য ঠিকই ওয়ান গোলের দেখা। বেনজেমার পাসে বাম পায়ের শটে করেন লক্ষ্যভেদ। মড্রিচের বাড়িয়ে দেয়া বল নিয়ে ৮৩ মিনিটে বাম প্রান্ত থেকে কোণাকুণি শটে ২১ বর্ষী ব্রাজিলিয়ান পূর্ণ করেন হ্যাটট্রিক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বেনজেমাভিনিসিয়াসরদ্রিগোরিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টসলেভান্তে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানীর কাপ্তানবাজারে সাড়ে ২৬ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

পরবর্তী

পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে বিশ্বে ধ্বংসাত্মক মূল্যস্ফীতির ঢেউ: পুতিন

পরবর্তী
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ছবি, আলোচনার প্রস্তুতি নিয়ে মন্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে বিশ্বে ধ্বংসাত্মক মূল্যস্ফীতির ঢেউ: পুতিন

নর্থ কোরিয়ায় প্রথমবারের মতো করোনায় মৃত্যুর ঘোষণা, সরকারি কর্মকর্তা সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

নর্থ কোরিয়ায় প্রথমবারের মতো করোনায় মৃত্যুর ঘোষণা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দিন শেষে ক্লান্তি শুধু শরীরে নয়, মনে জমে কেন?

আগস্ট ২৩, ২০২৬

‘টক্সিক’-এর প্রচারণা অনুষ্ঠানে যশকে দেখতে গিয়ে আহত ২ ছাত্র

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুখোশধারীদের গুলি-ককটেল হামলা, পথে থাকা স্কুলশিক্ষকসহ আহত ৩

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

লাইসেন্সবিহীন অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত, গাছের গুঁড়ি ফেলে চালকদের অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT