বাংলাদেশ

রাজধানীর কাপ্তানবাজারে সাড়ে ২৬ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

কাপ্তানবাজারে তেল জব্দের জন্য কর্মকর্তাদের সঙ্গে ব্যবসায়ীদের আলোচনা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

রাজধানীর পাইকারি বাজারে অভিযান চালিয়ে ৩০ হাজার লিটারের বেশি সয়াবিন তেলের অবৈধ মজুদ জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সাড়ে ২৬ হাজার লিটার তেল মজুদের অভিযোগে কাপ্তান বাজারের পাইকারি বিক্রেতা জনতা এন্টারপ্রাইজকে ১ লাখ ও প্রায় ছয় হাজার লিটার তেল মজুদের অভিযোগে মোস্তফা স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে মজুদ করা তেল উপস্থিত জনতার কাছে ১শ’৪৩ টাকা লিটার দরে বিক্রি করে দেওয়া হয়েছে।

বিষয়:জাতীয় ভোক্তা অধিকার পাইকারি বাজার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…