চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভার্চুয়ালের পাশাপাশি বুধবার থেকে শারীরিক উপস্থিতিতে হাইকোর্ট চলবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৬ অপরাহ্ণ ১০, আগস্ট ২০২০
- সেমি লিড, আদালত
A A

দেশে করোনাভাইরাস সংক্রমণের ঝুকির মধ্যেই অবশেষে আগামি বুধবার থেকে ভার্চুয়াল মাধ্যমে ৩৫টি বেঞ্চের পাশাপাশি ১৮ টি হাইকোর্ট বেঞ্চে শারীরিক উপস্থিতিতে বিচারিক কার্যক্রম চলবে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সোমবার ৩৫ টি ভার্চুয়াল ও ১৮টি শশরীরি হাইকোর্ট বেঞ্চ গঠন করে দিয়েছেন। ৩৫টি ভার্চুয়াল বেঞ্চের মধ্যে ২৪টি দ্বৈত ও ১১টি একক বেঞ্চ রয়েছে। আর ১৮টি শশরীরি বেঞ্চের মধ্যে ১৩টি দ্বৈত ও ৫টি একক বেঞ্চ রয়েছে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত দুটি বিজ্ঞপ্তিতে বেঞ্চ গঠনের বিষয় উল্লেখ করা হয়েছে।

গত ৬ আগস্ট প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের উপস্থিতিতে এক ভার্চুয়াল ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হয়। সে সভার সিদ্ধান্তের পর আজ ভার্চুয়াল ও শশরীরি হাইকোর্ট বেঞ্চ পরিচালনার নির্দেশনা এলো। এর আগে গত ৫ আগস্ট থেকে দেশের সকল অধস্তন আদালতসমুহে শারীরিক উপস্থিতিতে স্বাভাবিক বিচারিক কার্যক্রম শুরু হয়।

দেশে করোনাভাইরাস সংক্রমণের শুরুর দিকে আদালত পরিচালনা বন্ধ হয়ে গেলে অনেক আইনজীবী ভার্চুয়াল আদালত পরিচালনার জন্য সোচ্চার হন। পরবর্তীতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘ফুল কোর্ট সভা’ থেকে ভার্চুয়াল আদালত পরিচালনা সংক্রান্ত অধ্যাদেশ জারির জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত হয়।

সেই প্রেক্ষাপটে ভার্চুয়াল উপস্থিতিকে স্বশরীরে আদালতে উপস্থিতি হিসেবে গণ্য করে “আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ- ২০২০” নামে গত ৯ মে একটি অধ্যাদেশ জারি করেন (বর্তমানে যেটি আইন) রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ।

এরপর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশক্রমে গত ১০ মে ভার্চুয়াল আদালত সংক্রান্ত কয়েকটি নির্দেশনা জারি করা হয়। যেখানে ভার্চুয়াল আদালত পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ এবং অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের জন্য আলাদা আলাদা ‘প্র্যাকটিস নির্দেশনা’ দেয়া হয়। এছাড়া আইনজীবীদের জন্য প্রকাশ করা হয় ‘ভার্চুয়াল কোর্টরুম ম্যানুয়াল’।

এরই ধারাবাহিতায় গত ১১ মে থেকে দেশে ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু হয়। প্রথমে দেশের অধস্তন আদালত, এরপর হাইকোর্ট এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত ও আপিল বিভাগের বিচারিক কার্যক্রম চলতে থাকে ভার্চুয়াল মাধ্যমে।

ট্যাগ: ভার্চুয়াল আদালতসুপ্রিম কোর্টহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মন্ত্রিসভায় বাংলাদেশ-নেপাল ট্রানজিট চুক্তির খসড়া অনুমোদন

পরবর্তী

গার্মেন্টস ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

পরবর্তী
নিহত ব্যক্তির ছবি ও হত্যার চিত্র, বাংলায় 'হত্যা' লেখা বোতাম. Channel i News - চ্যানেল আই নিউজ

গার্মেন্টস ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

ব্র্যাক ইপিএলের ভারপ্রাপ্ত সিইও হলেন আহসানুর রহমান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তিব্বতে ভূমিধসে নদী অবরুদ্ধ হয়ে আরেকটি হ্রদের সৃষ্টি

আগস্ট ৩০, ২০২৬

‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের দাবির জবাবে খোঁচা দিলেন সোনম ওয়াংচুক

আগস্ট ৩০, ২০২৬

জাতীয় দলের ম্যানেজারের দায়িত্বে আমিরুল ইসলাম

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মুসলিম দেশগুলোকে ইরানের সর্বোচ্চ নেতা খামেনির নতুন আহ্বান

আগস্ট ৩০, ২০২৬

প্রেম মেনে নেয়নি পরিবার, সেই রাজীবের সঙ্গেই মালদ্বীপে পর্ণার বাগদান

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT