জনপদ

গার্মেন্টস ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

নিহত ব্যক্তির ছবি ও হত্যার চিত্র, বাংলায় 'হত্যা' লেখা বোতাম. Channel i News - চ্যানেল আই নিউজ

নিহত ব্যক্তির ছবি ও হত্যার চিত্র, বাংলায় ‘হত্যা’ লেখা বোতাম, হত্যার ঘটনা বোঝাতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাভারের আশুলিয়ায় এক গার্মেন্টস ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে আশুলিয়ার জামগড়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, নিহত গার্মেন্টস ব্যবসায়ী আশুলিয়ার জামগড়া এলাকার এনামুল মোল্লার বাড়িতে ভাড়া থাকতো। তার সাথে রুমমেট হিসেবে থাকত রাকিব হোসেন নামের এক যুবক। গতকাল গভীর রাতে নিজ ভাড়া ঘরে ওই ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে সকাল স্থানীয়রা তার লাশ ঘরের মধ্যে পড়ে থাকতে দেখে আশুলিয়া থানা পুলিশকে খবর দেয়। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।

তবে তাকে কেন গলা কেটে হত্যা করা হয়েছে তা জানাতে পারেনি পুলিশ। এ ঘটনার পর থেকে নিহতের রুমমেট রাকিব হোসেন পলাতক রয়েছে।

পুলিশ বলছে, রুমমেট রাকিব হোসেনকে গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে তারা। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিহত ওই ব্যবসায়ীর বাড়ি কুমিল্লা জেলায় বলে জানা গেছে।

বিষয়:দুর্বৃত্তরা সাভারের আশুলিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…