চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-ইসরায়েল সম্পর্ক ‘স্বর্গে লেখা বিয়ে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৮ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০১৮
আন্তর্জাতিক
A A
ভারত-ইসরায়েল-নেতানিয়াহু

ভারত-ইসরায়েল সম্পর্ককে ‘স্বর্গে লেখা বিয়ে’ উল্লেখ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, জাতিসংঘে জেরুজালেম ইস্যুতে ভারতের বিরোধী ভোটদান দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলতে পারবে না।

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী করার ইস্যুতে জাতিসংঘ সাধারণ পরিষদে হওয়া ভোটাভুটিতে ভারত ভোট দিয়েছিল রাজধানী ঘোষণার বিরুদ্ধে।

নেতানিয়াহু জানান, ইসরায়েল ভারতের এই সিদ্ধান্তে ‘হতাশ’ হলেও মাত্র একটি নেতিবাচক ভোট দুই দেশের গভীর সম্পর্কে ফাটল ধরাতে পারবে না।

Banglabid

রোববার ভারতে প্রথম সফরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘হ্যাঁ, স্বাভাবিকভাবেই আমরা হতাশ হয়েছিলাম। কিন্তু এই সফরই অন্যতম প্রমাণ যে আমাদের সম্পর্ক এসবের চেয়ে অনেক সামনে এগোনো।’

কারণ হিসেবে তিনি বলেন, ‘এই দুই দেশ, তাদের জনগণ এবং নেতাদের মধ্যে একটা বিশেষ ধরনের সম্পর্ক আছে। ভারত এবং ইসরায়েলের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক স্বর্গে লেখা বিয়ে, যা পৃথিবীতে বাস্তবায়িত।’

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একজন ‘মহান নেতা’ মন্তব্য করে নেতানিয়াহু বলেন, মোদি ‘ভবিষ্যৎকে তার জনগণের কাছে নিয়ে আসার জন্য অস্থির হয়ে আছেন’।

Reneta

নেতানিয়াহু আশা প্রকাশ করেন, এই সফর প্রযুক্তি, কৃষিসহ পৃথিবীকে বদলে দেয়ার মতো বিভিন্ন কাজে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করবে।

মোদি-ভারত-ইসরায়েল-নেতানিয়াহু
নরেন্দ মোদির গত জুলাইয়ে ইসরায়েল সফর

দশ বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো কোনো ইসরায়েলি প্রধানমন্ত্রী ভারত সফরে উপমহাদেশে এলেন। রোববার বেনইয়ামিন নেতানিয়াহু স্ত্রী সারা নেতানিয়াহু এবং ১৩০ সদস্যের প্রতিনিধি দলকে নিয়ে দিল্লি বিমানবন্দরে পৌঁছালে নরেন্দ্র মোদি ‘বন্ধু’কে অভ্যর্থনা জানাতে সব প্রটোকল ভেঙে বিমানবন্দরে হাজির হন। এমনকি তাদের জন্য নিজেই ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেন তিনি।

ছয় দিনব্যাপী এ সফরে ইসরায়েলি সরকারপ্রধান মুম্বাই এবং মোদির জন্মস্থান গুজরাটে যাবেন, যেখানে দুই নেতা মিলে বুধবার একটি যৌথ রোড শো হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ৫ জুলাই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফরে যান নরেন্দ্র মোদি। ভারতের সঙ্গে ইসরাইলের কূটনৈতিক সম্পর্কের রজত জয়ন্তী উপলক্ষে মোদির এ সফর। ওই সফরে দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে মহাকাশ প্রযুক্তি, কৃষি ও জল সংরক্ষণসহ ৭টি চুক্তি সই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরায়েলের সঙ্গে দিল্লি-মুম্বাই-তেল আবিব সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছেন।

একই সঙ্গে ইসরায়েলে থাকা ভারতীয়দের জন্য ‘ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া’ বা ওসিআই কার্ডের নীতিমালাও শিথিল করার ঘোষণা দেন তিনি। মোদির ওই সফরেও নেতানিয়াহু রসিকতা করে বলেছিলেন, ‘ভারত ও ইসরায়েলের মধ্যে বিয়েটা স্বর্গেই ঠিক হয়েছিল। আর সেই বিয়েটা হলো আজ।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলনেতানিয়াহুভারত-ইসরায়েল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঘন কুয়াশা কাটিয়ে শাহজালাল বিমানবন্দরে আবার বিমান চলাচল শুরু

পরবর্তী

‘শূন্য’ থেকে ‘দুইয়ে’ ফিরলেন মাশরাফী

পরবর্তী

‘শূন্য’ থেকে ‘দুইয়ে’ ফিরলেন মাশরাফী

nizam hajri

নিজাম হাজারীর এমপি পদের রিট শুনতে বিব্রত হাইকোর্ট

সর্বশেষ

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT