চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফরে মোদি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৩ পূর্বাহ্ণ ০৫, জুলাই ২০১৭
আন্তর্জাতিক
A A

প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফরে রয়েছেন নরেন্দ্র মোদি। ভারতের সঙ্গে ইসরাইলের কূটনৈতিক সম্পর্কের রজত জয়ন্তী উপলক্ষে মোদির এ সফর।

ইসরাইলের আন্তর্জাতিক বিমানবন্দরে মোদিকে শুভেচ্ছা জানান দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

ইয়াদ ভাশেস হলোকাস্ট মিউজিয়াম পরিদর্শন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর হাতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান মোদি।

এ সফরে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক ছাড়াও প্রযুক্তি কোম্পানি ও ইসরাইলে বসবাসকারী ভারতীয়দের সাথে সাক্ষাৎ করবেন ভারতীয় প্রধানমন্ত্রী।

গত ২৫ বছর ধরে ভারত ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক রয়েছে। তবে ভারতের মুসলিম জনগোষ্ঠীর কথা মাথায় রেখে দেশটির পক্ষ থেকে সবসময় ইহুদি অধ্যুষিত ইসরায়েলের সঙ্গে সম্পর্কে এক ধরণের ভারসাম্য বা সীমাবদ্ধতা বজায় রাখার চেষ্টা দেখা গেছে।

দেশ দু’টি বহু বছর ধরেই দুর্নীতি দমন, প্রতিরক্ষা, কৃষি এবং পানি ও জ্বালানি ক্ষেত্রে একসঙ্গে কাজ করে আসছে। আর মোদির এ সফরকে দু’দেশের মধ্যকার সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

Reneta

সফরে ২০০৮ সালে মুম্বাই হামলায় নিহত ইসরায়েলি দম্পতির কিশোর মোশে হোলজবার্গের সঙ্গেও দেখা করবেন নরেন্দ্র মোদি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরেন্দ মোদি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টে দুই দফায় টানা ৪ দিন ছুটির সুযোগ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লিসবনে জেমস ও জায়েদ খানের মন মাতানো কনসার্ট

জুলাই ২৭, ২০২৬

বিশ্বের আগেই বাংলাদেশের দর্শক দেখবেন নতুন ‘স্পাইডার-ম্যান’!

জুলাই ২৭, ২০২৬

সমালোচকরা ঘৃণা ছড়াচ্ছেন— অভিযোগ করলেন ফিফা সভাপতি

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT