চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে ফের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেল জয়ার ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৫ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০১৯
বিনোদন
A A

কৌশিক গাঙ্গুলীর আলোচিত ছবি ‘বিসর্জন’-এ দুর্দান্ত অভিনয় করেছিলেন জয়া আহসান। যার ফলাফলও পেয়েছিলেন হাতেনাতে! ২০১৭ সালে সেরা আঞ্চলিক ভাষার সিনেমা হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে ছবিটি।

মাঝখানে এক বছরের বিরতি! ফের জয়া অভিনীত আরেক ছবি পেলো ভারতের জাতীয় সম্মান!

শুক্রবার প্রকাশিত হলো ভারতের ৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পূর্ণাঙ্গ তালিকা। এতে ভারতের সেরা ছবি হিসেবে পুরস্কার অর্জন করলো বহুল আলোচিত ছবি ‘আন্ধাধুন’। আর সেরা আঞ্চলিক ছবি হিসেবে নাম ঘোষণা করা হয়েছে জয়া আহসান অভিনীত ও সৃজিত মূখার্জীর বহুল প্রশংসিত ছবি ‘এক যে ছিলো রাজা’।

Banglabid

শুক্রবার দুপুরে ৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ঘোষণা শুরু হয় দিল্লির শাস্ত্রী ভবনে। জুরি সদস্যরা তাদের রিপোর্ট জমা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভেদকর। বিভিন্ন বিভাগের শ্রেষ্ঠ ছবি পুরস্কার ঘোষণা করেছেন ডিরেক্টর রাহুল রাওয়ালিসহ জুরি সদস্যরা ঘোষণা করেছেন শ্রেষ্ঠ ছবি।

প্রত্যেক বছর এপ্রিলে ঘোষণা হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ৩ মে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তবে লোকসভা নির্বাচনের জন্য পিছিয়ে দেয়া হয়েছিলো।

১৯৫৪ সালে, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সূচনা হয়। ভারতের বিভিন্ন ইন্ডাস্ট্রির কাছে অত্যন্ত সম্মানের বলে বিবেচিত এই পুরস্কার। শেখর কাপুর, গতবছর ফিচার ফিল্ম বিভাগের জুরি সদস্য নির্বাচিত হয়েছেন।

Reneta

ঐতিহাসিক ভাওয়াল সন্ন্যাসী মামলা থেকে অনুপ্রাণিত হয়ে ‘এক যে ছিল রাজা’ নির্মাণ করেছেন নির্মাতা সৃজিত মুখার্জী। গেল বছরের দুর্গা পূজায় ছবিটি মুক্তি পেয়েছে ভারতে। ‘এসভিএফ ফিল্মস’ এর ব্যানারে তৈরি হওয়া এই ছবির মূল চরিত্র রাজকুমার রমেন্দ্রনারায়ণ রায়ের ভূমিকায় আছেন যিশু সেনগুপ্ত। ভাওয়াল রাজার বোনের চরিত্রে আছেন জয়া।

ভাওয়ালের জমিদারের বর্ণাঢ্য জীবনের সমাপ্তি হয় মাত্র ২৫ বছর বয়সে এক বিশেষ অসুখে। সেসময় তার সৎকারও করা হয়। কিন্তু ১২ বছর পর তিনি আবারও ফিরে এলে শুরু হয় সম্পত্তি নিয়ে লড়াই আর সেই মামলা চলে ১৬ বছর ধরে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এক যে ছিলো রাজাকৌশিকভারতলিড বিনোদনসৃজিত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফিল্ডিংয়ে উন্নতির তাগিদ টাইগ্রেস কোচের

পরবর্তী

সুস্থ কোরবানির গরু চিনবেন কীভাবে?

পরবর্তী

সুস্থ কোরবানির গরু চিনবেন কীভাবে?

বিনোদনের কারখানায় আমন্ত্রণ!

সর্বশেষ

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬

হবিগঞ্জসহ দশ জেলায় আন্তর্জাতিক স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT