চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে চারটি স্থল বন্দরের উন্নয়ন প্রকল্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৩ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০১৭
অর্থনীতি
A A
বেনাপোল স্থলবন্দরে নিরাপত্তা বাহিনী অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে চারটি স্থল বন্দরের উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ সরকার। এই প্রকল্পের মধ্যে রয়েছে সিলেটের শেওলা, সাতক্ষীরার ভোমরা ও খাগড়াছড়ির রামগড় স্থল বন্দরের অবকাঠামো উন্নয়ন এবং যশোরের বেনাপোল স্থলবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়ন।

ইন্ডিয়াটুডে জানিয়েছে, এই প্রকল্পের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ইতোমধ্যে ৬৯৩ কোটি টাকার অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

পরিকল্পনামন্ত্রী বলেন, ভারতের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে বাংলাদেশ আঞ্চলিক যোগাযোগ প্রকল্প-১ এর আওতায় প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে ক্রমবর্ধমান অভিবাসন এবং শুল্ক ব্যবস্থার উন্নয়ন করা হবে।

Banglabid

আসামের করিমগঞ্জ জেলার সুতারাকান্দি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বৃদ্ধিতেও অবকাঠামো উন্নয়ন করা হবে।

পাশাপাশি ২০১৩ সালে চালু হওয়া ভোমরা বন্দর খোলা জায়গা প্রস্তুত করা, গুদাম ঘর নির্মাণ সহ অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছে। পদ্মা সেতু নির্মাণ শেষ হলে কার্গো চলাচল আরও বাড়বে। এ কারণে পরবর্তীকালে অবকাঠামোর আরও উন্নয়ন করা হবে। এতে করে এই বন্দরটি কলকাতার সঙ্গে দূরত্ব কামিয়ে যোগাযোগ এবং যানচলাচল বৃদ্ধি করবে।

এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যের সঙ্গে বাণিজ্য উপযোগীতা সৃষ্টির জন্য অবকাঠামোর উন্নয়ন হলে রামগড় বন্দরের গুরুত্ব বাড়বে।

Reneta

আবার বেনাপোল বন্দর অনেক গুরুত্বপূর্ণ। সাউথ এশিয়ান সাব-রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক) মহাসড়কে যুক্ত হওয়ার কারণে বাংলাদেশ সরকার বেনাপোল এবং বুড়িমারী বন্দর উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। যদিও এই বন্দরের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এই প্রকল্পের আওতায় নেই। তাই বন্দরের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা চালু করা হবে। এছাড়া সেখানে সীমানা প্রাচীরও নির্মাণ করা হবে।

আঞ্চলিক বাণিজ্যের ক্ষেত্রে ভারতের সঙ্গে ৪০৯৫ কিলোমিটার এবং মিয়ানমারের সঙ্গে ২৫৬ কিলোমিটার সীমানা বেষ্ঠিত বাংলাদেশের ২৩ টি স্থল বন্দর রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারত বাণিজ্যস্থল বন্দর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কক্সবাজার কারাগারে কয়েদির মৃত্যু

পরবর্তী

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘এন্টি টেররিজম ইউনিট’

পরবর্তী
পুলিশের নতুন এন্টি টেররিজম ইউনিটের সদস্যরা রাস্তায় নিরাপত্তা নিশ্চিত করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘এন্টি টেররিজম ইউনিট’

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির বিয়ের রাতেই নেইমারকে ‘ভাগিয়েছিলেন’ আলভেজ

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT