চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজার কারাগারে কয়েদির মৃত্যু

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৭:৩২ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০১৭
কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারে মঞ্জুর ইসলাম ওরফে মঞ্জুর শেখ (৫৮) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে । অতিরিক্ত মারধরের কারণে মঞ্জুর শেখের মৃ্ত্যু হয়েছে বলে অভিযোগ করেছে পরিবারটি ।

রোববার রাত ১০ টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্যবসায়িক প্রয়োজনে টেকনাফ থেকে কাজ সেরে ২৯ জুলাই রাতে কক্সবাজার ফেরার পথে টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে গাড়ী তল্লাসী করার সময় তাকে ডিবি পরিচয়ে আটক করা হয়। পরিবারের দাবি, ব্যাপক মারধর করে ছেড়ে দেয়ার শর্তে ৫ লাখ টাকা দাবি করে আটককারী ডিবি পুলিশের সদস্যরা।

৩১ জুলাই রাতে মঞ্জর শেখ গুরুতর অসুস্থ, তাকে আটক করে হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে পরিবারের কাছে টাকা চাওয়া হয়।

অতিরিক্ত মারধরের কারণে মঞ্জুর শেখের হাত ও পায়ে মারাত্মক আঘাত পায়। হাসপাতালে ৩ দিন চিকিৎসা দিয়ে সুস্থ না হলেও তাকে কারাগারে নিয়ে যায়। গুরুতর অবস্থায় ৬ আগস্ট তাকে আবারো হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে এস আই মো.মাহবুবুল আলমের কাছে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। নির্যাতনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ছেড়ে দেয়ার কথা বলে কোন ধরণের আর্থিক লেনদেনও করা হয়নি। জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,তার বিরুদ্ধে মুন্সিগঞ্জে ৪ টি ও টেকনাফে ১ টি মামলা রয়েছে। সে একজন পেশাদার ইয়াবা ব্যবসায়ী।

Reneta

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোহাম্মদ শাহীন আবদুর রহমান চৌধুরী জানান, হাসপাতালে আনার আগেই মঞ্জর শেখের মৃত্যু হয়। নিহতের পরিবার থেকে সুষ্ঠু তদন্ত করে আইনত ব্যবস্থা নেয়ার দাবী জানানো হয়।

মঞ্জুর শেখ মুন্সিগঞ্জ জেলার সিরাজীখান মালখানগর এলাকার মৃত শেখ বাদশা মিয়ার পুত্র। তিনি ওই এলাকার সাবেক ইউপি সদস্য বলে জানা যায়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কয়েদির মৃত্যুডিবি পুলিশপুলিশের নির্যাতন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কানাডার ইমিগ্রেশন বিভাগের প্রতিবেদনে ১০৫টি অসদাচরণের অভিযোগ

মে ১৮, ২০২৬

ঝালকাঠিতে স্থানীয় পশুতেই কোরবানির চাহিদা পূরণ হবে

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এনইসি সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কঙ্গোতে ইবোলার সংক্রমণে বৈশ্বিক জরুরি অবস্থা জারি

মে ১৮, ২০২৬

হালুয়াঘাট সীমান্তে ভারতীয় গরু চোরাচালান ঠেকাতে টহল জোরদার

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT