চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভারতের পেঁয়াজ বন্ধে প্রভাব পড়বে না বাংলাদেশে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৭ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০১৯
- লিড নিউজ, অর্থনীতি
A A

ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধের যে ঘোষণা দেয়া হয়েছে, তাতে বাংলাদেশের বাজারে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন।

সম্প্রতি পেঁয়াজের লাগামহীন দাম বাড়ায় রোববার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে ভারতের কেন্দ্রীয় সরকার।

ভারতের এমন সিদ্ধান্তের পর রোববার সন্ধ্যায় বাংলাদেশের বাজারে এর প্রভাব কতটা পড়বে? এমন প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব চ্যানেল আই অনলাইনকে  বলেন, ‘আমরা মিশর, তুরস্ক ও মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে মিয়ানমার থেকে পেঁয়াজ ভর্তি দুটি জাহাজ বাংলাদেশের বন্দরে এসে পৌঁছেছে।’

Banglabid

‘‘এছাড়াও চলতি সপ্তাহেই তুরস্ক ও মিশর থেকে পেঁয়াজ আসবে বাংলাদেশে। এসব দেশ থেকে পেঁয়াজ আসলে ভারতের পেঁয়াজের উপর নির্ভর করতে হবে না। বাংলাদেশ ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে না পারলেও দেশে পেঁয়াজের ঘাটতি হবে না। দামও বাড়বে না।”

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, রোববার ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে। উৎপাদন ও মজুদের ঘাটতির কারণে তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে পেঁয়াজ রপ্তানি বন্ধের এ সিদ্ধান্ত।

                                                      বাণিজ্য সচিব মো. জাফর উদ্দিন

এ বছর বন্যায় ভারতের বিভিন্ন অংশ প্লাবিত হওয়ায় চলতি বছরে মৌসুমি পেঁয়াজ উৎপাদনে ঘাটতি দেখা দেয় সেখানে। ফলে ভারতের বাজারে পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে। তাই গত জুনে ভারত সরকার রপ্তানি ১০ শতাংশ কমানোর ঘোষণা দেয়। কিন্তু রোববার থেকে পুরোপুরি রপ্তানির বন্ধের ঘোষণা দেয়।

Reneta

সারা বিশ্বের সবচেয়ে বড় পেঁয়াজ রপ্তানিকারক দেশ হলো ভারত। বাংলাদেশও সবচেয়ে বেশি পেঁয়াজ আমদানি করে ভারত থেকে। ফলে ভারতে পেঁয়াজের দাম বাড়লে বাংলাদেশের বাজারেও স্বাভাবিকভাবে এর প্রভাব পড়ে।

গত বছর ভারত থেকে প্রায় ১১ লাখ টন পেঁয়াজ আমদানি করা হয়।

বর্তমানে বাজারে দেশি বাছাই করা পেঁয়াজ ৮০ থেকে ৮৫ টাকা, মাঝারি পেঁয়াজ ৮০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৬৫ টাকা ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশে বছরে পেঁয়াজের চাহিদা রয়েছে প্রায় ২৪ লাখ টন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এবার দেশে পেঁয়াজ উৎপাদন হয়েছে ২৩ লাখ টনের মতো। অবশ্য এর প্রায় ৩০ শতাংশ সংরক্ষণের সময় পচে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দেশি পেঁয়াজপেঁয়াজপেঁয়াজের দামভারতের পেঁয়াজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্যান্সারের উপাদান? রেনিটিডিন নিষিদ্ধ

পরবর্তী

এক হালি গোল দিয়ে আত্মবিশ্বাস বাড়াল বাংলাদেশ

পরবর্তী

এক হালি গোল দিয়ে আত্মবিশ্বাস বাড়াল বাংলাদেশ

জাবি উপাচার্যের পদত্যাগের দাবি

বিশ্ববিদ্যালয়গুলোর সমস্যা সমাধানে সরকার কতটা আন্তরিক

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT