চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের অপেক্ষা বাড়ালেন ‘ব্যাটসম্যান’ স্টার্ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৫ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

শুরু আর শেষে যা একটু মিল। বাকিটা ভারতীয় বোলারদের সাফল্যের গল্প। ওপেনাররা সকালটা ভালোমতো পার করার পর মাঝখানে ধ্বস। এরপর শেষ বিকেলে হ্যাজেলউডকে (১*) নিয়ে ব্যাটসম্যান হয়ে ওঠা স্টার্কের প্রতিরোধ (৫৭*)। প্রথমদিন শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২৫৯/৯।

স্টার্ক কেমন লড়াই করেছেন তা স্কোরবোর্ড বোঝাতে পারছে না। তিনি ক্রিজে আসতেই নাথান লায়ন ফিরে গিয়েছিলেন। এরপর শেষ সঙ্গী হিসেবে পান হ্যাজেলউডকে। ৫১ রানের জুটি গড়ার পথে হ্যাজেলউডের অবদান মাত্র ১!

প্রথম সেশনে এক উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া শুরুতে স্বস্তিতেই ছিল। দ্বিতীয় সেশন শেষ হতে হতে সেই স্বস্তি উবে যায়; তিন উইকেট নেই! রান মাত্র ৬৯। এই সময়ে শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব এবং অধিনায়ক স্মিথকে হারায় অজিরা। শেষ উইকেট জুটিতে জশ হ্যাজেলউড এবং মিচেল স্টার্ক ‘মান বাঁচানো’র লড়াই করেন।

Banglabid

ভারতের মাটিতে টেস্টে গত কয়েক বছরে অস্ট্রেলিয়া শুধু হারই দেখছে। শেষ ৭টি টেস্টেই ভারতীয়দের বিপক্ষে হেরেছে তারা। অজিদের এ অবস্থা শুধু ভারতেই নয়, গোটা এশিয়াতেই তারা টেস্টে সুবিধা করে উঠতে পারছে না। এশিয়ার মাটিতে খেলা শেষ ৯ টেস্টেই হার দেখেছে দলটি।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথমদিনে পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে উমেশ যাদব একাই কাঁপিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়াকে। ১২ ওভার হাত ঘুরিয়ে ৪ উইকেট নিয়েছেন। আইপিএলে অবিক্রিত ইশান্ত শর্মা ১১ ওভার বল করে উইকেট পাননি ঠিকই, কিন্তু রান দিয়েছেন মাত্র ২৭। সবচেয়ে বেশি বল করেছেন অশ্বিন। খরচের দিক থেকেও সবচেয়ে বেশি ‘কিপটে’ তিনি, ৩৪ ওভারে ৫৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। আরেক স্পিনার রবীন্দ্র জাদেজা ২৪ ওভারে ৭৪ রান খরচায় ২ উইকেট নিয়েছেন।

ভারতের এমন নিয়ন্ত্রিত বোলিংয়ের মাঝে ম্যাট রেনশ (৬৮) এবং ডেভিড ওয়ার্নার (৩৮) শুরুতে ভালোই ব্যাট চালান। ৮২ রানের মাথায় তাদের জুটি ভাঙে। গত ৭ ইনিংসে এই দুজন ৪টি অর্ধশতকের জুটি উপহার দিয়েছেন অজিদের।

Reneta

মিডল অর্ডারে অধিনায়ক স্মিথ চেষ্টা করেও ব্যর্থ হন। ৯৫ বল খেলে সেট হওয়ার আভাস দিয়েছিলেন। কিন্তু অশ্বিনের সামনে খেই হারান। কোহলির হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ২৭ রানে সাজঘরের পথ ধরেন। এরপর যাওয়া আসার মিছিলে স্টার্কের ‘অন্তিম লড়াই’। আর তাতেই দিন পার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-অস্ট্রেলিয়া সিরিজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৬০ বছরের বিবাহিত স্ত্রী, মনতো খারাপ হবেই: শফিক রেহমান

পরবর্তী

গ্যাসের দাম বেড়ে এক চুলা ৭৫০ এবং দুই চুলা ৮০০ টাকা

পরবর্তী

গ্যাসের দাম বেড়ে এক চুলা ৭৫০ এবং দুই চুলা ৮০০ টাকা

কানাডা ফেডারেল কোর্ট-বিএনপি সন্ত্রাসী দল

বিএনপি আজ সর্বস্বান্ত: কানাডাপ্রবাসী সাবেক ছাত্রদল সভাপতি

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT