চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় ভ্যারিয়েন্ট বহনকারী একজন নেগেটিভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ণ ২১, মে ২০২১
- সেমি লিড, চাঁদপুর, জনপদ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জের ভারতের ভ্যারিয়েন্ট বহনকারী ইউনুস আলীর করোনা পরীক্ষায় নেগেটিভ আসলেও, সঙ্গে থাকা ফুফু হাজেরা বেগমের পজেটিভ এসেছে।

শুক্রবার বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. কামরুল ইসলাম।

তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে করোনা পরীক্ষার জন্য ইউনুস ও সাথে থাকা পরিবারের সদস্যদের নমুনা আবারো সংগ্রহ করা হয়। যার মধ্যে ইউনুসসহ বাকিদের রিপোর্ট নেগেটিভ আসলেও তার ফুফুর রিপোর্ট পজেটিভ এসেছে। বর্তমানে তারা সবাই ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে রয়েছেন।

Banglabid

এর আগে যশোর হাসপাতাল থেকে পালানোর ছয় দিন পর তাকে ফরিদগঞ্জ থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেনের নেতৃত্বে গত বুধবার রাতে চাঁদপুরের বিপনীবাগ এলাকা থেকে উদ্ধার করা হয়।

সেসময় তার সাথে থাকা মা, ফুফু ও ফুফাতো বোনকেও পুলিশ পাহারায় ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। সে ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চররামপুর গ্রামের বাসিন্দা।

জানা যায়, গত ১৩ মে যশোর হাসপাতাল থেকে ভারত ফেরত ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত ফরিদগঞ্জের ইউনুছ আলী পালিয়ে যায়। পরে থেকে তাকে অনেক খোঁজা খুঁজি করেও পাওয়া যায়নি। সর্বশেষ বুধবার রাতে তাকে ও তার সাথে থাকা স্বজনদের উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়।

Reneta

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. কামরুল ইসলাম আরও জানান, গতকাল রাত থেকেই তারা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছে এবং আজ সকালে তাদের নমুনা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। যার মধ্যে তার ফুফু হাজেরা খাতুনের রিপোর্ট পজেটিভ এসেছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, ইউনুছ ও তার পরিবারের সদস্যরা যাতে আবারও পালাতে না পারে সেজন্যে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন ওয়ার্ডে পুলিশি পাহারায় রাখা হয়েছে।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্ল্যাহ চ্যানেল আই অনলাইনকে বলেন, আমরা ইউনুছের নমুনাটি ঢাকায় পাঠানোর ব্যবস্থা করছি। সেটি ভারতীয় করোনা ভ্যারিয়েন্ট বহনকারী কিনা তা নিশ্চিত হওয়ার জন্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতীয় ভ্যারিয়েন্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গান ভিডিওতে দুই বোন, সঙ্গে আসিফ ইমরোজ

পরবর্তী

রোহিঙ্গা ক্যাম্পে করোনা: অশনি সংকেত

পরবর্তী

রোহিঙ্গা ক্যাম্পে করোনা: অশনি সংকেত

‘ফার্স্টলুক’ এর পেছনে দেড় মাস!

সর্বশেষ

জিততে এসেছি, দেখা যাক কী হয়: শরিফুল

আগস্ট ১৯, ২০২৬
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন, ছবি: সংগৃহীত।

বাংলাদেশের গণমাধ্যম আগের যেকোনো সময়ের চেয়ে স্বাধীন: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার হোটেলে আগুন: বিশেষ তদন্ত দল গঠন

আগস্ট ১৯, ২০২৬
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ, ছবি: সংগৃহীত।

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT