চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে জয়ে ফেরাল ধোনি-যাদবের ব্যাট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২০ অপরাহ্ণ ০২, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

দুই ম্যাচের টি-টুয়েন্টিতে হোয়াইটওয়াশ করে ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার সফরের শুরুটা হয়েছিল দারুণ। ওয়ানডেতে সেই হিসেব পাল্টে দেয়া শুরু করেছে ভারত। হায়দরাবাদে প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জিতে অজিদের পাল্টা জবাব দিয়েছে বিরাট কোহলির দল।

টি-টুয়েন্টি সিরিজের ঝলক শনিবার দেখা যায়নি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের ব্যাটে। রানের খাতা খোলার আগেই দ্বিতীয় ওভারে অ্যারন ফিঞ্চকে হারানোর ক্ষতিটা ভুলিয়ে দেয়ার চেষ্টা করেছিলেন উসমান খাজা। কিন্তু বাঁহাতি ওপেনারের দৌড় থামে ৫০ রানে।

খাজা ফেরার পর দায়িত্বটা তুলে নেন টি-টুয়েন্টি সিরিজের নায়ক গ্লেন ম্যাক্সওয়েল। তবে তার ইনিংসও ৪০ রানের বেশি এগোয়নি। ৪০তম ওভারে তার উইকেট হারানোর পর রান তোলার গতি হারায় অস্ট্রেলিয়া। নির্ধারিত ৫০ ওভার শেষে সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ২৩৬।

Banglabid

জবাবে অস্ট্রেলিয়ার মতো দ্বিতীয় ওভারে ওপেনার শেখর ধাওয়ানকে হারিয়ে শুরু ভারতের। আরেক ওপেনার রোহিত শর্মাকে নিয়ে ৭৬ রানের জুটি গড়ে সেই ধাক্কা সামাল দেন কাপ্তান কোহলি। যদিও ফিফটির দেখা পাননি একজনও।

রোহিত ৩৭ ও কোহলি ৪৪ করে ফেরার পর দ্রুত অম্বাতি রাইডুর (১৩) উইকেট হারায় ভারত। সেই শেষ। পরে ১৪১ রানের ম্যাচ জয়ী এক জুটিতে অস্ট্রেলিয়ার জয়ের স্বপ্ন কেড়ে নেন মহেন্দ্র সিং ধোনি ও কেদার যাদব।

৬ চার ও এক ছয়ে ৭২ বলে অপরাজিত ৫৯ রানের ইনিংস খেলেছেন ধোনি। যাদব অপরাজিত ছিলেন ৮১ রানে। ৯ চার ও এক ছয়ে গড়া তার ইনিংসটি ৮৭ বলের। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে ১০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

Of leading question, western media framing & public affairs

পরবর্তী

বিমান ছিনতাই চেষ্টা: পাইলট ও ক্রুদের সংবর্ধনা

পরবর্তী

বিমান ছিনতাই চেষ্টা: পাইলট ও ক্রুদের সংবর্ধনা

ঘাম ঝরানো জয় দুই ম্যানচেস্টারের

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকার শর্ত, ‘রূঢ়’ বললেন বীণা সিক্রি

আগস্ট ১৯, ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্ত করার অভিযোগ নাকচ করল মেটা

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT