চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমান ছিনতাই চেষ্টা: পাইলট ও ক্রুদের সংবর্ধনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫০ অপরাহ্ণ ০২, মার্চ ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

গত ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের উড়োজাহাজ ছিনতাই চেষ্টার ঘটনায় সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবিলা করায় ওই বিমানের পাইলট এবং ক্রুদেরকে সংবর্ধনা দিয়েছে বিমান মন্ত্রণালয়।

শনিবার রাতে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে তাদেরকে এ সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানের শুরুতেই বিমানমন্ত্রী এবং সচিব ওই ফ্লাইটের ক্রুদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সেদিন ওই ছিনতাইকারী হঠাৎ জিম্মি করায় তাৎক্ষণিকভাবে ঘাবড়ে গেলেও যাত্রী, দেশ এবং দেশের সম্পদের কথা ভেবে অভিজ্ঞতা এবং শিক্ষা দিয়ে ঠান্ডা মাথায় সেদিন পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছিলেন বলে জানালেন পাইলট এবং ক্রুরা।

Banglabid

কর্মক্ষেত্রে সবাইকে এমন মানসিকতা সম্পন্ন হওয়ার আহবান জানিয়েছেন বিমানমন্ত্রী এবং সচিব।

অনুষ্ঠানে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানান মন্ত্রী এবং সচিব। ওই ফ্লাইটের ক্রুদের পক্ষ থেকে ক্যাপ্টেন শাফি বক্তৃতা করেন।

ওই ঘটনায় করা ৫ সদস্যের তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশের সময় আরো দুদিন বাড়িয়েছে বিমান মন্ত্রণালয়।

Reneta

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি সাহসিকতার সঙ্গে যাত্রীদের উদ্ধার করায় পাইলট এবং কেবিন ক্রুদের অভিনন্দন জানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ বিমানের বোয়িং-৭৩৭ মডেলের ময়ূরপঙ্খী উড়োজাহাজটি ১৪২ জন যাত্রী ও পাঁচজন ক্রু নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাচ্ছিল। হঠাৎ বুকে বোমা বাঁধা আছে দাবি করে এক অস্ত্রধারী প্রধানমন্ত্রীসহ তার পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ দাবি করে বসে। ওই অস্ত্রধারী একজন কেবিন ক্রুকে জিম্মি করে।

প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সেনা ও নৌ বাহিনীর যৌথ কমান্ডো অভিযানে এ অবস্থার অবসান হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উড়োজাহাজ ছিনতাই
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতকে জয়ে ফেরাল ধোনি-যাদবের ব্যাট

পরবর্তী

ঘাম ঝরানো জয় দুই ম্যানচেস্টারের

পরবর্তী

ঘাম ঝরানো জয় দুই ম্যানচেস্টারের

সৌম্যর পর মাহমুদউল্লাহর শতরান

সর্বশেষ

পদক্ষেপ স্কুলের আয়োজনে বিজ্ঞান মেলা

আগস্ট ২০, ২০২৬

বঙ্গভবনে বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার

আগস্ট ২০, ২০২৬

মহাসচিব হিসেবে মির্জা ফখরুলকে নেতাকর্মীদের আবেগঘন বিদায়

আগস্ট ২০, ২০২৬

রবিনসন শোনালেন টাংয়ের সঙ্গে বল কেটে ভাগ করে নেয়ার সেই গল্প

আগস্ট ২০, ২০২৬

চাঁদাবাজির প্রতিবাদে সন্দ্বীপে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ঘাটেই মৃত্যু বীর মুক্তিযোদ্ধার

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT