চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভাইজান’-এ দুই শাকিবের রহস্য উন্মোচন, তবে মুক্তি নিয়ে সংশয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৮ অপরাহ্ণ ১৯, মে ২০১৮
বিনোদন
A A

দুর্দান্ত সংলাপ, অসাধারণ অভিনয়ের আভাস, দর্শক ধরে রাখার মতো চমকপ্রদ গল্প আর শরীর মন মাতানো গান নিয়েই আসছে ফুল এন্টারটেইনিং চলচ্চিত্র ‘ভাইজান এলো রে’। শনিবার বিকাল সাড়ে পাঁচটায় এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে ছবির ট্রেলার অবমুক্তির পর এমন আভাসই পাওয়া গেল।

মাত্র ২ মিনিট ১৯ সেকেন্ডের চমকপ্রদ ট্রেলার উন্মোচনের সাথে সাথেই সাড়া পড়ে মুক্তি প্রতীক্ষিত ‘ভাইজান এলো রে’ নিয়ে। আসছে ঈদে মুক্তির লক্ষ্যে যদিও এই প্রচার প্রচারণা, তবু এখনো বাংলাদেশে ছবিটির মুক্তি নিয়ে আছে সংশয়। কেনো না এরইমধ্যে শোনা যাচ্ছে, দেশিয় উৎসবে ভিনদেশি কোনো চলচ্চিত্র মুক্তি দেয়া হবে না। এমনটা নাকি আইনগত সিদ্ধান্তই।

তবে ‘ভাইজান এলো রে’র মুক্তি নিয়ে আপাতত ভাবনা নেই সিনেপ্রেমীদের। ছবির ট্রেলার অবমুক্তির পর পরই সবাই দেশের তারকা অভিনেতা শাকিব খানের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ। বিশেষ করে ছবির গল্প ও সংলাপ নিয়ে অনেকেই বেশ উচ্ছ্বসিত। ট্রেলারে উন্মোচিত হয়েছে ছবিতে দুই শাকিবের থাকার বিষয়টিও। এতোদিন শুধু শোনা যাচ্ছিলো, ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন শাকিব। আর এবার ট্রেলারে তা উন্মোচনও হলো।

Banglabid

ট্রেলারে শাকিব ছাড়াও ছবির দুই নায়িকা শ্রাবন্তী ও পায়েলকেও দেখ গেছে আলাদা স্টাইলে। দুই শাকিবের দুই নায়িকা রূপে। রোমান্স, কমেডি, পারিবারিক আবহ, উৎসবের আমেজ, টানাপড়েন সবকিছুই যেনো ঠিক ঠাক ফুটিয়ে তুলেছেন নির্মাতা।

‘ভাইজান এলো রে’ পুরোপুরি কলকাতার ছবি। ছবিটি পরিচালনা করেছেন শিকারি, নবাব, চালবাজ ছবিগুলোর পরিচালক জয়দীপ মুখার্জী। প্রযোজনা করেছে কলকাতার এসকে মুভিজ। শাকিব খান, শ্রাবন্তী ও পায়েল সরকার ছাড়াও ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের মনিরা মিঠু, দীপা খন্দকার, শাহেদ আলী এবং কলকাতার রজতাভ দত্ত, বিশ্বনাথ বসু, শান্তিলাল মুখার্জি, সাগ্নিক, সুপ্রিয় দত্ত প্রমুখ।

গেল মার্চে কলকাতায় এই ছবির শুটিং শুরু হয়। এরপর টানা শুটিংয়ে লন্ডনে ‘ভাইজান’-এর শুটিং শেষ হয়।

Reneta

ট্রেলারে ‘ভাইজান এলো রে’:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসকে মুভিজপায়েলভাইজান এলো রেলিড বিনোদনশাকিব খানশ্রাবন্তী
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

শূন্যরেখায় থাকা রোহিঙ্গাদের মাইকিং করে মিয়ানমারের হুমকি

পরবর্তী

ধানমন্ডিতে গ্যাস সংকট দ্রুত নিরসন হবে: তাপস

পরবর্তী

ধানমন্ডিতে গ্যাস সংকট দ্রুত নিরসন হবে: তাপস

জামায়াতসহ বিভিন্ন দলের সঙ্গে বিএনপির ইফতার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চিকিৎসায় অবহেলার অভিযোগ ও প্রতিকারে সহায়তা করবে ‘স্বাস্থ্যসেবা সুরক্ষা আন্দোলন’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইমরান খানের চিকিৎসা নিয়ে নতুন নাটকীয়তা, আদালত অবমাননার আবেদন

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন, প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬

প্রথম দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে যে বার্তা ইরানের

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT