চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামায়াতসহ বিভিন্ন দলের সঙ্গে বিএনপির ইফতার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২১ অপরাহ্ণ ১৯, মে ২০১৮
রাজনীতি
A A

জামায়াত নেতৃবৃন্দ, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-রব) সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ সমমনা রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে জমজমাট ইফতার মাহফিল করেছে বিএনপি।

শনিবার লেডিস ক্লাবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ছাড়াই রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে দলটি। রাজনীতিবিদদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলো সিপিবি, বাম রাজনৈতিক দল ও ধর্মভিত্তিক দলগুলো।

জামায়াতের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো: আব্দুল হালিম, নুরুল ইসলাম বুলবুল, কর্মপরিষদ সদস্য ও ঢাকা উত্তর মহানগরীর আমির সেলিম উদ্দীন ও কর্মপরিষদ সদস্য মোবারক হোসেন।

আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টি আই এম মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (অব:)।

ড. কামাল হোসেন লন্ডনে থাকায় আসতে পারেননি। তিনি লন্ডন থেকে বিএনপিকে শুভেচ্ছা জানিয়েছেন বলে সাংবাদিকদের জানান ইফতার মাহফিলের উপস্থাপক ও বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন এ্যানি।

Reneta

এতে স্বাগত বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মহাসচিব বলেন, প্রতিবছর এই ইফতারে বেগম খালেদা জিয়া উপস্থিত থাকেন। এবছর নেই। তিনি আজ কারাগারে বন্দী। আজকে আমরা সবাই ভারাক্রান্ত। জাতীয় সংকটে যিনি নিয়মিত নেতৃত্ব দিয়েছেন। আজ সেই নেত্রী নেই! এই কঠিন সময়ে, দেশের দুঃসময়ে গণতন্ত্রের এ সংকটে আজ উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ মূল্যবান অবদান রাখবেন এবং জাতির উত্তরণে নেতৃত্ব দিবেন।

ফখরুল বলেন, এর জন্য জাতীয় ঐক্য প্রয়োজন। আসুন আমরা দেশের প্রয়োজনে ঐক্যবদ্ধ হই, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপি-জামায়াতলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT