চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শূন্যরেখায় থাকা রোহিঙ্গাদের মাইকিং করে মিয়ানমারের হুমকি

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৭:৪৭ অপরাহ্ণ ১৯, মে ২০১৮
কক্সবাজার, জনপদ
A A
রোহিঙ্গা

প্রায় ১০ লাখ রোহিঙ্গা সেনাবাহিনীর নির্যাতনে পালিয়ে আশ্রয় নিয়েছে বাংলাদেশে

বান্দরবনের নাইক্ষ্যংছড়ির তমব্রু কোনারপাড়া সীমান্তের শূন্যরেখায় আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সরে যেতে মাইকিং করে হুমকি দিচ্ছে মিয়ানমারের বিজিপি। এছাড়া সীমান্তের ওপারে সৈন্য মোতায়েন করা হয়েছে। এতে শূন্যরেখায় আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মাঝে আতংক বিরাজ করছে।

শনিবার সকাল ৮ টা থেকে রোহিঙ্গাদের উদ্দেশ্যে বিজিপি মাইকিং করছে বলে জানান বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান খান।

মাইকিংয়ের পাশাপাশি নাইক্ষ্যংছড়ির তমব্রু কোনারপাড়া সীমান্তের বিপরীতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি সৈন্য সংখ্যা বৃদ্ধি করেছে বলেও জানান তিনি।

লে. কর্নেল মঞ্জুরুল বলেন, শূন্যরেখায় আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সরে যেতে শনিবার সকাল থেকে নাইক্ষ্যংছড়ির কোনারপাড়া সীমান্তের বিপরীতে মিয়ানমার অভ্যন্তর থেকে বিজিপি মাইকিং শুরু করে। গাছের উপর মাইক বেঁধে ঘণ্টা-দেড়েক পর পর বিজিপি এ মাইকিং করে রোহিঙ্গাদের সরে যাওয়ার নির্দেশনা প্রচার করছে।

তিনি বলেন, ‘মাইকিং ছাড়াও কোনারপাড়া সীমান্তের শূন্যরেখার বিপরীতে মিয়ানমার অভ্যন্তরে বিজিপি সৈন্যদের টহল জোরদার করতে দেখা গেছে।’

তবে সীমান্তজুড়ে বিজিবি নজরদারী বাড়ানোর পাশাপাশি টহল জোরদার করেছে বলে জানান বিজিবি কর্মকর্তা মঞ্জুরুল।

Reneta

এঘটনায় রোহিঙ্গাদের মাঝে আতংক বিরাজ করছে।

শূন্যরেখার ক্যাম্পের ব্লক মাঝি মো. আরিফ বলেন, শনিবার সকাল থেকে বিজিপি মাইকিং করে শূন্যরেখা থেকে চলে যেতে হুমকি দিচ্ছে। দ্রুত সরে না গেলে রোহিঙ্গাদের উপর চরম বিপদ আসতে পারে।

‘বিজিপি মাইকিং করে জানিয়েছে, তমব্রু সীমান্তের শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্পের জায়গাটি মিয়ানমারের মংডু জেলার অন্তর্ভুক্ত। রাখাইন রাজ্যের মংডু জেলায় এখন দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী সাধারণ মানুষের চলাচলের উপর কড়া বিধি-নিষেধ আরোপ করেছে। তাই মিয়ানমার অভ্যন্তরের শূন্যরেখা থেকে রোহিঙ্গাদের সরে যাওয়ার হুমকি দিচ্ছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিয়ানমার
শেয়ারTweetPin1

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT