চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভবনের পার্কিংয়ের জায়গায় অন্য কিছু থাকলে অপসারণের নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৫ অপরাহ্ণ ০৩, জুলাই ২০১৯
- সেমি লিড, আদালত
A A
করোনা

ঢাকা শহরে রাস্তার পাশের ভবনগুলোর গাড়ি পার্কিংয়ের জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান, দোকান বা অন্য কিছু থাকলে তা অপসারণ করতে ভবন মালিকদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

আর যদি রাজউকের গণবিজ্ঞপ্তির ৩০দিনের মধ্যে ভবন মালিকরা তা অপসারণ না করে তাহলে পরবর্তী ছয়মাসের মধ্যে তা রাজউককে অপসারণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে অপসারণের খরচ ভবন মালিকের কাছ থেকে আদায় করতে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এছাড়া রাজধানীর বিভিন্ন সড়কে অননুমোদিত কার পার্কিং উচ্ছেদ করার পদক্ষেপ নিতে ঢাকার দুই সিটি কর্পোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে।

Banglabid

এসব নির্দেশনা বাস্তবায়ন করে প্রতি তিনমাস পরপর অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে দাখিল করতে সকল বিবাদীদের নির্দেশ দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত এক রিটের উপর জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ বুধবার এই রায় দেন।

রায়ে আদালত বলেছেন, ‘ভবনে অনুমোদিত নকশা অনুযায়ী গাড়ি পার্কিংয়ের জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান, দোকান বা অন্য কিছু থাকলে তা অপসারণের জন্য ৩০ দিনের মধ্যে বাংলা ও ইংরেজি দৈনিকে গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে রাজউক। সেই সঙ্গে স্থাপনা অপসারণের বিষয়ে রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তা নিজ নিজ এলাকায় মাইকিং করবে।

Reneta

এর আগে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী আসাদুজ্জামান সিদ্দিক একটি রিট করেন। এরপর ২০১৫ সালের ১৫ ডিসেম্বর হাইকোর্ট রাস্তার পাশে ভবনের অনুমোদনহীন ব্যবসা প্রতিষ্ঠান বা অবৈধ স্থাপনা অপসারণে কেন নির্দেশ দেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেন। শুনানি হওয়ার পর সে রুল যথাযথ ঘোষণা করে রায় আজ দেওয়া হয়। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। রাজউকের পক্ষে ছিলেন আইনজীবী ইমাম হোসেন ও মো. শাহজাহান।

আজ রায়ের পর রিটকারী পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, ‘ঢাকা শহরের রাস্তার পাশের অনেক ভবন মালিকই ভবনের অনুমোদিত গাড়ি পার্কিংয়ের জায়গায় দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান বসিয়ে ব্যবসা-বাণিজ্য করছে। ফলে সেসব ভবনের গাড়িগুলো রাস্তায় পার্কিং করতে হচ্ছে। এতে ঢাকা শহরে রাস্তাগুলোতে ভয়াবহ জ্যামের সৃষ্টি হচ্ছে এবং সাধারণ নাগকিদের চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্যানিটারি ন্যাপকিন নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে: এনবিআর

পরবর্তী

মান বাঁচাতে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিট কেনার অনুরোধ

পরবর্তী

মান বাঁচাতে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিট কেনার অনুরোধ

প্রশংসা পাচ্ছে ‘আব্বাস’-এর লাল মোরগের ঝুঁটি

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT