চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৌলভীবাজারের বড়হাটে ‘অপারেশন ম্যাক্সিমাস’, ভেতরে জঙ্গিদের বোমা বিশেষজ্ঞ ও প্রচুর বিষ্ফোরক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫২ পূর্বাহ্ণ ৩১, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A

মৌলভীবাজারের বড়হাটে জঙ্গি আস্তানার ভেতরে জঙ্গিদের বোমাবিশেষজ্ঞ ও বিপুল পরিমাণ বিষ্ফোরক রয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট প্রধান মনিরুল ইসলাম।

শুক্রবার সকাল ১১টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি একথা বলেন। ‘অপারেশন ম্যাক্সিমাস’ চলার সময়েই সাংবাদিকদের তিনি আরো বলেন, এসব জটিলতার জন্যই এখানে অভিযানে সময় লাগবে। সবকিছু বুঝে শুনে অভিযান চালাবে সোয়াট। তবে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে।

এর আগে সকাল পৌনে দশটার দিকেই বড়হাট জঙ্গি আস্তানার আশেপাশে শুরু হয় প্রচণ্ড গোলাগুলি।

মৌলভীবাজার সদর উপজেলার ছয় নম্বর ওয়ার্ডের বড়হাট এলাকার জঙ্গি আস্তানায় অভিযানকে কেন্দ্র করে পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের দু’পাশে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে সোয়াটের একটি টিম এলাকা পর্যবেক্ষণ করে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বড়হাটের আস্তানায় অভিযানের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী।

গতকাল দুপুর থেকেই ওই জঙ্গি আস্তানা সংলগ্ন এলাকাটি রেকি করে অপারেশনের প্রস্তুতি নিয়ে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

এর আগে বৃহস্পতিবার বিকেলে নাসিরপুরের জঙ্গি আস্তানায় অপারেশন হিট ব্যাক শেষ হয়। সেখানে ৭/৮ জন জঙ্গি নিহত হয়েছে বলে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগ: মৌলভীবাজারে জঙ্গি অভিযান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নারী পর্যটকদের আয়োজনে চলছে চিত্র প্রদর্শনী

পরবর্তী

গানের সুর আর আবহ সংগীত করছেন পিন্টু

পরবর্তী
পিন্টু ঘোষ

গানের সুর আর আবহ সংগীত করছেন পিন্টু

স্টুডিওতে গান রেকর্ডিংয়ের ফাঁকে ইমরান, পরীমনি, খেয়া ও আরজু

নতুন প্রজন্মের কণ্ঠে সালমান শাহর ছবির গান

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

শ্রী চিন্ময়ের জন্মদিনে নিউইয়র্কে রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত সন্ধ্যা

আগস্ট ২৮, ২০২৬

নিত্যপণ্যের দামে নাভিশ্বাস, ফর্দ ছোট হতে হতে শূন্যের পথে

আগস্ট ২৮, ২০২৬
ছবি: মৌলভীবাজারে আটক ‘ভারতীয় চোরাকারবারি’ (সংগৃহীত)।

মৌলভীবাজারে ‘ভারতীয় চোরাকারবারি’ আটক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT