চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গানের সুর আর আবহ সংগীত করছেন পিন্টু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৫ পূর্বাহ্ণ ৩১, মার্চ ২০১৭
বিনোদন
A A
পিন্টু ঘোষ

পিন্টু ঘোষ

পিন্টু ঘোষ চিরকুট ব্যান্ড ছেড়েছেন গত বছর ১৬ নভেম্বর। এরপর তিনি নিজের ক্যারিয়ার গড়া নিয়ে ব্যস্ত। চলচ্চিত্রে গানের সুর, সংগীতায়োজন আর আবহ সংগীত করছেন। প্রথম তিনি কাজ করেছেন তৌকীর আহমেদের ‘অজ্ঞাতনামা’ ছবিতে। এখন একই পরিচালকের ‘হালদা’ ছবির কাজ করছেন। পাশাপাশি করছেন অন্তু আজাদের ‘আহত ফুলের গল্প’ ছবির কাজ।

পিন্টু ঘোষ বলেন, ‘পুরোটাই সৃজনশীল কাজ। এই কাজে অন্যরকম আনন্দ আছে। অনেক শান্তি পাই। পুরোটাই আমার মনে হয়। সারাদিন গান নিয়েই থাকি। আমি কিন্তু গানও লিখছি। আর নিয়মিত স্টেজ শো করছি।’

জানালেন, তিনি মঞ্চ নাটকের আবহ সংগীতও করছেন। উইলিয়াম শেক্‌সপিয়রের ‘হ্যামলেট’ নতুন করে মঞ্চে আনছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। নাট্যরূপ দিয়েছেন সৈয়দ শামসুল হক, নির্দেশনা দিচ্ছেন আতাউর রহমান। জাতীয় নাট্যশালার মূল হলে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে ১৬ এপ্রিল।

পিন্টু বললেন, ‘আবহ সংগীত করতে গিয়ে এখানে প্রাচ্য আর পাশ্চাত্যের এক মেলবন্ধন রচনার চেষ্টা করেছি।’

আজ শুক্রবার সন্ধ্যায় বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে ‘শ্রেয়া ঘোষাল মেলোডি নাইট লাইভ ইন ঢাকা’ কনসার্টে গান করবেন পিন্টু। জানালেন, এখানে নিজের পছন্দের কিছু গান করার ইচ্ছা আছে। এই যেমন—‘কেমনে ভুলিব আমি’, ‘নিরানন্দ’, ‘জাদুর শহর’, ‘কানামাছি’ আর ‘দিল কি দয়া’ গানগুলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিন্টু ঘোষ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT