চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী পর্যটকদের আয়োজনে চলছে চিত্র প্রদর্শনী

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
১১:৪৮ পূর্বাহ্ণ ৩১, মার্চ ২০১৭
বিনোদন
A A
আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন রাশেদ খান মেনন।

আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন রাশেদ খান মেনন।

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার গ্যালারি ৬। গ্যালারি জুড়ে সাড়ি সাড়ি ছবি । ঢুকে হাতের ডানে একটি ছবির ওপর চোখ আটকে যায়—নীল আকাশে রুপালী চাঁদ। মলিন চাঁদের গা ঘেঁষে যাচ্ছে একটা উড়োজাহাজ। মেঘের মতো সাদা ধোঁয়া ছেড়ে। উড়োজাহাজ চাঁদকে অতিক্রম করার মুহূর্তটা ক্যামেরাবন্দী করেছেন কোনো এক আলোকচিত্রী। সেই ছবি ফ্রেমে বাঁধিয়ে চলছে প্রদর্শনী। পাশেই শোভা পাচ্ছে আঁকাবাঁকা তিন্দু নদীর বয়ে চলা পানিকে বাঁধা দেওয়া পাথরের ছবি। আছে পেখম মেলা ময়ূর। পানিতে নামা ধানশালিক।

বাংলাদেশে নারী ভ্রমণকারীদের সংগঠন ট্রাভেলেটস অব বাংলাদেশ আয়োজন করেছে ‘আইএফআইসি ব্যাংক ট্রাভেল ও ট্রাভেলেটস আলোকচিত্র প্রদর্শনী : সিজন ১’ । সংগঠনের সাধারণ সম্পাদক সাকিয়া হক বলেন, ‘নারীদের ভ্রমণে মুল প্রতিবন্ধকতা ইভটিজিং। দলগতভাবে ভ্রমণ করলে ইভটিজিংয়ের হার শুণ্যের কোটায় নেমে আসে।’

গতকাল বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠান উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী, এভারেস্টজয়ী এম এ মুহিত প্রমুখ। এ সময় ভ্রমণকালে প্রকৃতির ক্ষতিসাধন নয়, বরং তা রক্ষা করা পর্যটকদের দায়িত্ব বলে মত দেন বক্তারা।

Banglabid

তিন দিনের এই প্রদর্শনীর দ্বিতীয় দিন শুক্রবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে অনূর্দ্ধ–১২ বছরের শিশুদের জন্য উম্মুক্ত চিত্রাংকন প্রতিযোগিতা। এতে প্রধান বিচারক থাকবেন চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। শনিবার ১ মার্চ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন ডা. দীপু মনি।

প্রদর্শনীতে স্থান পাওয়া ২০০ ছবি থেকে ডিএসএলআর, মোবাইল ও স্পেশাল এই তিন ক্যাটাগরির নয়টি আলোচিত্রকে পুরস্কার দেওয়া হবে।

শুক্রবার ও শনিবার প্রদর্শনী সকাল ১০টায় শুরু হয়ে চলবে রাত আটটা পর্যন্ত।

বিদেশি দর্শক এসেছিলেন আলোকচিত্র দেখতে।
দর্শনার্থীদের সঙ্গে রাশেদ খান মেনন।
Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘একাগ্রতা ও শ্রমে বিসিএস পরীক্ষায় সফলতা আসবেই’

পরবর্তী

মৌলভীবাজারের বড়হাটে ‘অপারেশন ম্যাক্সিমাস’, ভেতরে জঙ্গিদের বোমা বিশেষজ্ঞ ও প্রচুর বিষ্ফোরক

পরবর্তী

মৌলভীবাজারের বড়হাটে ‘অপারেশন ম্যাক্সিমাস’, ভেতরে জঙ্গিদের বোমা বিশেষজ্ঞ ও প্রচুর বিষ্ফোরক

পিন্টু ঘোষ

গানের সুর আর আবহ সংগীত করছেন পিন্টু

সর্বশেষ

টেকসই চামড়াখাত বিনির্মাণে ত্রিপক্ষীয় পরামর্শক কমিটি: টিসিসি

আগস্ট ২০, ২০২৬

মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ

আগস্ট ২০, ২০২৬

প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়নে বদলে যাচ্ছে ঝিনাইদহ বিসিক শিল্পনগরী

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের ৬ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ‘অন অ্যারাইভাল’ ভিসার আবেদন এখন অনলাইনে

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT