চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্লাটারকে নোবেল দিতে চান পুতিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৭ পূর্বাহ্ণ ২৮, জুলাই ২০১৫
আন্তর্জাতিক
A A

ফুটবল দুনিয়ার অধিকাংশ অংশ জুড়েই তার সমালোচনা। ডিয়েগো ম্যারাডোনা, জিকো প্লাতিনি কিংবা লুই ফিগো, সব লিজেন্ডই তার কর্মকান্ডে বীতশ্রদ্ধ। মার্কিন গোয়েন্দা কিংবা সুইজারল্যান্ডের পুলিশ বাহিনী তাকে ফাঁদে ফেলতে পরিশ্রম করছেন দিনমান।

এমনকি সুরক্ষিত কামরায় তার মুখের উপর জাল ডলার ছুঁড়ে দেয়ার লোকেরও অভাব নেই। এহেন ফিফা প্রধান ৭৯ বছর বয়সী জোসেফ ব্ল্যাটারকে নোবেল পুরস্কার দেয়া উচিত বলে মনে করেন অন্যতম বিশ্ব-পরাশক্তি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সুইজারল্যান্ডের এক টেলিভিশন নেটওয়ার্ককে দেয়া সাক্ষাৎকারে পুতিন বলেছেন, ব্ল্যাটারের মতো বিশ্বের নামকরা ক্রীড়া সংগঠনের প্রধানরা নোবেল’র মতো পুরস্কার ও বিশেষ স্বীকৃতির যোগ্য দাবীদার।’

Banglabid

ব্লাটারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নাকচ করে দিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, আমরা জানি তিনি কঠিন সময় অতিক্রম করে স্বমহিমায় ফিরছেন। তার বিরুদ্ধে উঠা অভিযোগগুলো একেবারেই বিশ্বাসযোগ্য নয়।’

পরাক্রমশালী এক রাষ্ট্রপ্রধানের দরাজ প্রশংসা জোসেফ ব্ল্যাটারকে কতটা আস্থা দেবে তা জানে ভবিষ্যত তবে ২০১৫ সালের ২ জুন পঞ্চম মেয়াদে নির্বাচিত হওয়ার ছয়দিনের মাথায় ব্ল্যাটার সভাপতি’র পদ ছেড়ে দেয়ার ইচ্ছা প্রকাশ করেন তার এবং সাঙ্গ পাঙ্গদের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতি ও আর্থিক কেলেংকারির ঘটনা প্রকাশ হওয়ায়।

সেই কেলেংকারির অন্যতম ছিলো আর্থিক ও অন্যান্য সুবিধা নিয়ে ব্লাটার এবং তার সঙ্গীরা রাশিয়াকে ২০১৮ এবং কাতার’কে ২০২২’র বিশ্বকাপ ফুটবলের আয়োজনের স্বত্ব পাইয়ে দেন।

Reneta

এ নিয়ে জল অনেক দূর গড়ালেও শুরু থেকেই রাশিয়া ব্ল্যাটারকে সমর্থন দেয়ার পাশপাশি যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ পশ্চিমা দুনিয়ার ব্ল্যাটার-বিরোধী অবস্থানের কঠোর সমালোচনা করে আসছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নোবেল পুরস্কারব্লাটারভ্লাদিমির পুতিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্ষমা চেয়েই দণ্ড মুক্ত হলেন জাফরুল্লাহ চৌধুরী

পরবর্তী

মালয়েশিয় প্রধানমন্ত্রীর সমালোচনা করায় উপপ্রধানমন্ত্রী বরখাস্ত

পরবর্তী

মালয়েশিয় প্রধানমন্ত্রীর সমালোচনা করায় উপপ্রধানমন্ত্রী বরখাস্ত

মুক্তিযোদ্ধার আত্নহত্যার ঘটনায় অবশেষে উচ্চ পর্যায়ের তদন্ত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT