চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্লগার শাহরিয়ারের ময়নাতদন্ত শেষে মরদেহ গ্রামের বাড়িতে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৬ পূর্বাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

গণজাগরণ মঞ্চের কর্মী ও শাবি ছাত্র শাহরিয়ার মজুমদারের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শুক্রবার দুপুরে সিলেটের ওসমানী হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর ওসমানী হাসপাতাল মসজিদে জানাযার নামাজ শেষে মরদেহ নিয়ে গ্রামের কুমিল্লায় নিয়ে গেছেন স্বজনরা। কুমিল্লায় গ্রামের বাড়িতেই তাকে সমাহিত করা হবে বলে জানিয়েছেন তারা।

সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ জানিয়েছেন, ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।

শুক্রবার দুপুরে ময়নাতদন্তকালে ওসমানী হাসপাতালে উপস্থিত ছিলেন শাবি উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া, অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালসহ শাবি শিক্ষক, শাহরিয়ারের বন্ধু-সহপাঠী ও গণজাগরণ মঞ্চের কর্মীরা। এসময় তার বন্ধু-সহপাঠীদের অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন।

Banglabid

বৃহস্পতিবার রাতে নগরীর আখালিয়ার সুরমা আবাসিক এলাকার নিজ বাসার জানালার গ্রিলের সাথে ঝুলন্ত অবস্থায় শাহরিয়ারের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই এলাকার বি ব্লকের ৪ নম্বর রোডের ৫৪ নম্বর বাসার ৪ তলায় মেস করে থাকতেন শাহরিয়ার ও তার বন্ধুরা।

শাহরিয়ার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্য বিষয়ে অনার্স সম্পন্ন করে কিছু ড্রপ কোর্স শেষ করার জন্য ব্যস্ত ছিলেন। তিনি শাবিপ্রবি সাংস্কৃতিক জোটের আহবায়ক ছিলেন। এছাড়া সিলেট গণজাগরণ মঞ্চের আন্দোলনের সাথে শুরু থেকেই যুক্ত ছিলেন।

ব্লগার অভিজিৎ রায় হত্যার প্রতিবাদে ব্লগার এন্ড অনলাইন অ্যাক্টিভিষ্ট, সিলেট আয়োজিত মিছিলেও অংশ নেন তিনি। ওই মিছিলে অংশ নেওয়ার পর থেকেই নতুন করে বিভিন্ন ধরণের হুমকি পাচ্ছিলেন শাহরিয়ার। এর আগে তাকে কাফনের কাপড় ও এর সঙ্গে চিরকূট পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছিলো।

Reneta

পুলিশ বলছে, শাহরিয়ার আত্মহত্যা করেছেন। তবে শাহরিয়ারের বন্ধুদের দাবি, এই মৃত্যুর পেছনে রহস্য রয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে তা উদঘাটন করতে হবে।

ছবি: সিলেট টুডে ২৪

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্লগার হত্যাশাহরিয়ার মজুমদার হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাজারে ২ জনকে জবাই করে হত্যা

পরবর্তী

ঝিনাইদহে স্কুল ছাত্রীকে পিটিয়ে হত্যা

পরবর্তী

ঝিনাইদহে স্কুল ছাত্রীকে পিটিয়ে হত্যা

আয়লানকে নিয়ে বিশ্বজুড়ে প্রতিবাদী কার্টুন

সর্বশেষ

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT