চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় একটি মাজারে ঢুকে দুইজনকে জবাইকরে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুর দুইটার দিকে নগরীর বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রহমত উল্লাহ (নেংটা ফকির) ও প্রধান খাদেম আবদুল কাদের। পুলিশ জানায়, কথিত নেংটা ফকিরের মাজারে ঢুকে রহমত উল্লাহকে জবাই করে কয়েকজন যুবক।
ঘটনা দেখে ফেলায় কাদের নামে মাজারের খাদেমকে জবাই করে হত্যা করা হয়। আবদুল কাদেরের চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে হত্যাকারীদের ধাওয়া করে।
হত্যাকারীরা স্থানীয়দের লক্ষ্য করে বেশকয়েকটি ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। এতে আহত হয় আরও তিন জন।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কারা, কি জন্য এ হত্যাকান্ড ঘটিয়েছে তাৎক্ষনিকভাবে জানাতে পারেনি পুলিশ।






