চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যারিস্টার মঈনুলকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার জন্য ১৫ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৯ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A

সাংবাদিক, কলামিস্ট ও দৈনিক আমাদের নতুন সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলে গাল দেওয়ায় ব্যারিস্টার মঈনুল হোসেনকে প্রকাশ্যে মার্জনা প্রার্থনার জন্য বিবৃতি দিয়েছেন ১৫ বিশিষ্ট নাগরিক।

শুক্রবার মুক্তিযোদ্ধা, নাটক ও চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দীন ইউসুফ প্রেরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘সাংবাদিক, কলামিস্ট ও দৈনিক আমাদের নতুন সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক মাসুদা ভাট্টি একাত্তর টেলিভিশনে ব্যারিস্টার মঈনুল হোসেনকে একটি প্রশ্ন করার প্রেক্ষিতে ব্যারিস্টার মঈনুল হোসেন মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলে গাল দেয়ায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা মনে করি যে, কেবলমাত্র সাংবাদিকসুলভ প্রশ্ন করায় কাউকে এরকম ক্ষিপ্ত হয়ে চরিত্রহীন বলার এখতিয়ার কারোরই নেই। স্বাধীন সাংবাদিকতা ও উন্মুক্ত গণমাধ্যম যখন বিভিন্ন ভাবে আক্রান্ত তখন রাজনীতিবিদ ও আইনবিদ হিসেবে ব্যারিস্টার মঈনুলের কাছ থেকে এরকম আচরণ অনভিপ্রেত।’

Banglabid

‘দেশের ক্ষুব্ধ নারী সমাজের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আমরা নিম্নোক্ত ব্যক্তিবর্গও ব্যারিস্টার মঈনুল হোসেনের এই নিন্দনীয় আচরণে অত্যন্ত ক্ষুব্ধ। আমরাও অবিলম্বে ব্যারিস্টার মঈনুল হোসেনের এই অনভিপ্রেত বক্তব্য প্রত্যাহারপূর্বক প্রকাশ্যে মার্জনা প্রার্থনা আশা করছি। এটা শুধু মাসুদা ভাট্টিকে অপমান করা হয়েছে বলে নয়, বরং ভবিষ্যতে যাতে কেউ আর এভাবে কাউকে ব্যক্তি আক্রমণ না করেন সেটা নিশ্চিত করার জন্যই অবিলম্বে তার কাছ থেকে প্রকাশ্যে একটি মার্জনা প্রার্থনা প্রয়োজন বলে আমরা মনে করি। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যতে একটি সুন্দর বাংলাদেশ সৃষ্টির লক্ষ্যে সমাজের প্রতিটি স্তরে সহনশীলতা ও গণতান্ত্রিক আচরণ প্রতিষ্ঠাই আমাদের সকল নাগরিকের লক্ষ্য।’

বিবৃতিতে স্বাক্ষরকারী ১৫ বিশিষ্ট নাগরিকগণ হলেনঃ
১. অধ্যাপক আনিসুজ্জামান, ২. লেখক হাসান আজিজুল হক, ৩. অধ্যাপক অনুপম সেন, ৪. নাট্যজন রামেন্দু মজুমদার,  ৫. আতাউর রহমান, ৬. ফেরদৌসী মজুমদার, ৭. আলী যাকের, ৮. মামুনুর রশীদ, ৯. নাসিরউদ্দীন ইউসুফ বাচ্চু ১০. তারিক আলী, ১১. সারা যাকের, ১২. শিমুল ইউসুফ, ১৩. কবি মুহাম্মদ সামাদ, ১৪. হাসান আরিফ, ১৫. গোলাম কুদ্দুছ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশিষ্ট নাগরিকব্যারিস্টার মঈনুল হোসেনমাসুদা ভাট্টিলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিসর্জনের ‘পুরস্কার’ যখন সেঞ্চুরি

পরবর্তী

সতীর্থদের কেনো স্যালুট করেছেন ইবাদত

পরবর্তী

সতীর্থদের কেনো স্যালুট করেছেন ইবাদত

কোন নিরপরাধ লোক ডিজিটাল নিরাপত্তা আইনে শাস্তি পাবে না; রুমির মুক্তি প্রসঙ্গে কাদের

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT