চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সতীর্থদের কেনো স্যালুট করেছেন ইবাদত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৫ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

মিরপুর টেস্টে ইংল্যান্ডের বেন স্টোকসকে বোল্ড করে স্যালুটে উদযাপন করেছিলেন সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সয়লাব হয়ে গিয়েছিল স্যালুটের ছবি। শুক্রবার বিকেএসপিতে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ উইকেট নেয়ার পর মাঠ ছাড়ার সময় সতীর্থদের স্যালুট করেছেন বিসিবি একাদশের পেসার ইবাদত হোসেন।

পেসার হান্ট থেকে উঠে আসা এ তরুণ ক্রিকেট খেললেও কাগজে-কলমে এখনও বিমানবাহিনীতে কর্মরত। স্যালুট দেয়ার অভ্যাস এমনিতেই ছিল। জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের অনুপ্রেরণাতেই নাকি এমনটা করেছেন মাঠেও।

ম্যাচ শেষে স্যালুট রহস্য উন্মোচন করে ইবাদত বলেন, ‘গত বিসিএল খেলার সময় মাহমুদউল্লাহ রিয়াদ ভাই আমার উদযাপনে একটু নতুন সংযোজন এনেছিলেন। তিনি বলেছিলেম, তুই যেহেতু বিমানবাহিনীতে জব করিস, উইকেট পেলে এরকম স্যালুট দিবি। এজন্যই এমনভাবে উদযাপন করা। তাছাড়া আজ মাঠে মোসাদ্দেক(সৈকত) অনেক অনুরোধ করেছে।’

ওয়ানডে সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে ৯ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৫ উইকেট নেন ইবাদত। ৩ ওভার করেন মেডেন। চার বলের ব্যবধানে নেন শেষ ৩ উইকেট। পরে সৌম্য সরকারের অপরাজিত সেঞ্চুরিতে বিসিবি একাদশ দল জিতেছে ৮ উইকেটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইবাদত হোসেনবাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজলিড স্পোর্টসসৌম্য সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT