চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোতল বাঁচাল তাদের প্রাণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১২ পূর্বাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

জলপ্রপাতের ফাঁদে বেশ কিছু দিন আটকে ছিল তিন সদস্যের একটি মার্কিন পরিবার। জায়গাটি নির্জন দ্বীপের মতো হওয়ায় তাদের উদ্ধারের জন্য কেউ ছিল না। সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন তারা। এমনকি তাদের মোবাইল ফোনেও ছিল না নেটওয়ার্ক।

এই অবস্থায় বাঁচার সর্বশেষ আশাটুকুও হারিয়ে ফেলেন তারা। কিন্তু হঠাৎই মাথায় আসে অদ্ভুত এক বুদ্ধি। প্ল্যাস্টিকের একটি বোতলে ‘হেল্প’ লিখে এসওএস বার্তা ভাসিয়ে দেন নদীতে। বোতলটি অল্প কিছু দূরে নদীর স্রোতে ভাসতে ভাসতে চোখে পড়ে একদল উদ্ধারকারীর। আর তা দেখেই সেই পরিবারটিকে উদ্ধার করা হয়।

জানা গেছে, জুন মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফর্নিয়ায় ব্যাকপ্যাকিং নিয়ে ভ্রমণে বেড়িয়েছিলেন কার্টিস হোয়াটসন, তার সঙ্গী এবং তাদের ১৩ বছরের ছেলে। তাদের ভ্রমণের পরিকল্পনা ছিল জলপ্রপাতে পৌঁছানো আগ পর্যন্ত একটি গিরিখাত দিয়ে অ্যারোইও সেকো নদী অনুসরণ করা।

Banglabid

কিন্তু ভ্রমণের তিনদিনের মধ্যেই পরিবারটি একটি সরু উপত্যকার ৪০ ফুট উঁচু দেয়ালের দু’পাশে আটকে পড়ে। তারা বুঝতে পারেন উপড়ে বা নিচে কোথাও নড়তে পারছেন না এবং নিচে জলপ্রপাতের স্রোত বেড়েই যাচ্ছিল।

বার্তা সংস্থা সিএনএনকে হোয়াটসন বলেন, পানির প্রবাহ বৃদ্ধির ফলে আমাদের বাঁচার আশঙ্কা ক্ষীণ হতে থাকে। আমরা ভয় পেয়ে যাই।

এরপরই সবুজ বোতলে বার্তাটি ভাসিয়ে দেন তারা। এবং গত ১৫ জুন হাইকিং দল তাদের উদ্ধার করে।

Reneta

টোড ব্রেথার নামে ক্যালিফোর্নিয়া পুলিশের এক কর্মকর্তা বলেন, তাদের হাতে আর কোনো ‘অপশনই’ ছিল না। তারা একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। সত্যি তারা ভাগ্যবান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বোতল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘স্মিথকে প্রতারকই বলবে ইতিহাস’

পরবর্তী

পান্ডিয়া বনাম পান্ডিয়া ‘লড়াই’

পরবর্তী

পান্ডিয়া বনাম পান্ডিয়া ‘লড়াই’

দর্শকের ফোনের অপেক্ষায় মোশাররফ করিম!

সর্বশেষ

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্ত করার অভিযোগ নাকচ করল মেটা

আগস্ট ১৯, ২০২৬
ছবি:  নিহত মাসুম মিয়া (সংগৃহীত)।

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে ১ বাংলাদেশি নিহত

আগস্ট ১৯, ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মন্ত্রী, ডিসি, ইউএনও আসি ঘুরি গেল, তাও তো স্কুল ঘর রক্ষা হলো না।’

আগস্ট ১৯, ২০২৬

পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ, নেপথ্যে কী?

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT