চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পান্ডিয়া বনাম পান্ডিয়া ‘লড়াই’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৩ পূর্বাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

অনুশীলনে পান্ডিয়া বনাম পান্ডিয়া। যেখানে ভাইয়ের হেলিকপ্টার শটে আর একটু হলে দাদার মাথা ঘুরিয়ে যেত। যে কারণে পরে সেই ভিডিও পোস্ট করে ক্ষমা চাইলেন ভাই। হার্দিক পান্ডিয়া ও ক্রুনাল পান্ডিয়ার পোস্ট করা ভিডিও নিয়ে এখন ক্রিকেটমহলে জোর আলোচনা।

সাউথ আফ্রিকা সিরিজ শুরুর আগে প্রস্তুতিতে ব্যস্ত ভারতীয় দলের পান্ডিয়া ভাইয়েরা। ১৫ তারিখ ভারত-সাউথ আফ্রিকা প্রথম টি-টুয়েন্টি ম্যাচ। নেটে দু’জনের লড়াইও তাই জমে উঠেছিল।

বুধবার প্রথমে হার্দিক একটি ভিডিও পোস্ট করেন টুইটারে। যেখানে দেখা যাচ্ছে, ক্রুনালের বল স্টেপ আউট করে উড়িয়ে মারছেন তিনি। ধোনির অনুকরণে তার মারা হেলিকপ্টার শট আর একটু হলে ক্রুনালের মাথায় লাগত। বলটি প্রায় তার মাথা ছুঁয়ে বেরিয়ে যায়।

Banglabid

এক ভাইয়ের মারা এমন শটে আহত হতে পারতেন আরেক ভাই। যার পরই ভিডিও পোস্ট করে হার্দিক লিখেন, ‘ট্রেনিংয়ে পান্ডিয়া বনাম পান্ডিয়া। আমার মনে হয়, এই রাউন্ডটা আমিই জিতেছি। তবে, আর একটু হল তোমার মাথা গুঁড়িয়ে যেত, তার জন্য আমি দুঃখিত।’

হার্দিকের এই টুইটের জবাবে ক্রুনালও একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘এই ভিডিওটা তুমি কেন পোস্ট করলে না?’ ওই ভিডিওতে দেখা যাচ্ছে, তার বল এতটাই ঘুরেছে যে, হার্দিক খেলতেই পারেননি!

আইপিএলের আগে থেকেই মহেন্দ্র সিংহ ধোনির মতো হেলিকপ্টার শট মারা অনুশীলন করছেন হার্দিক। গত আইপিএলেও হার্দিককে এমন শট মারতে দেখা গেছে। এদিন অনুশীলনেও তেমন শটেরই দেখা মেলে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতীয় ক্রিকেটলিড স্পোর্টসহার্দিক পান্ডিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT