সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোক সভা ছিল এক অন্তর্ভুক্তিমূলক আয়োজন। এতে যেমন পতিত সরকারের আমলে বেগম খালেদা জিয়ার চিকিৎসার নানা প্রতিকুল অবস্থার কথা তুলে ধরেন তার চিকিৎসক, তেমনি আবেগাপ্লুত শ্রদ্ধা জানান ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিরা।







