চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টি আর উজানের ঢলে সারা দেশে বন্যার পদধ্বনি

জান্নাতুল বাকেয়া কেকা জান্নাতুল বাকেয়া কেকা
৭:২২ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০১৭
বাংলাদেশ
A A
বন্যার পানিতে ডুবন্ত রাস্তায় রেকর্ডের জন্য মাপজোকের স্ট্যান্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা, যমুনা এবং মেঘনায় পানি বেড়ে আগামী দুদিন পানি আরো বেড়ে উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা করছে পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এবারের বন্যা দীর্ঘ স্থায়ী হবে বলে সতর্ক করে কৃষি-শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগ ব্যবস্থায় বিরূপ প্রভাব কাটাতে এখনই উদ্যোগ নেয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সোমবার সকালে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র যমুনা নদীর বাহাদুরাবাদ পয়েন্টে ৬ ঘণ্টায় পানি সমতল অতিক্রম করবে বলে সতর্ক করে বিশেষ বুলেটিন দেয়।

এর মাত্র এক ঘণ্টা পর দুপুর ১২টা নাগাদ ব্রহ্মপুত্র-যমুনা নদীর বাহাদুরাবাদ পয়েন্টে পানি রেকর্ড ২০ দশমিক সাত এক মিটার অতিক্রম করে। যা বিপদসীমার ১শ ২৫ সেন্টিমিটার উপর দিয়ে বইতে থাকে। বিকেল ৪টা নাগাদ তা ১শ ২৮ সেন্টিমিটার দিয়ে বইছিলো। এটি রেকর্ডের চেয়ে ৭ সেন্টিমিটার বেশি।

এ বাস্তবতায় পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সংবাদ সম্মেলন করে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি তুলে ধরেন। ৪৮ ঘণ্টায় ব্রহ্মপুত্রের চিলমারি পয়েন্টে পানি প্রবাহ সবোর্চ্চ সীমা অতিক্রম করবে বলে সতর্ক করা হয় এই সংবাদ সম্মেলেনে।

বিশেষজ্ঞরা বলছেন, দেশের তিনটি প্রধান নদী গঙ্গা-পদ্মা, যমুনা-ব্রহ্মপুত্র এবং মেঘনায় পানি বেড়ে ১০ দিন বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। বর্তমানে দেশের প্রধান তিনটিসহ প্রায় ২০টি নদীর সাতাশটি পয়েন্টে পানি বিপদসীমার উপরে বইছে। এর মধ্যে ব্রহ্মপুত্রের নুন খাওয়া, চিলমারি, বাহাদুরাবাদ, সারিয়াকান্দি এবং সিরাজগঞ্জে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আগামী ৭২ ঘণ্টায় তা গড়ে ৪০ থেকে ৪৫ সেন্টিমিটার পর্যন্ত বাড়ার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

ট্যাগ: পদ্মাবন্যাবন্যা পরিস্থিতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বাধীন দেশে জাতি ও রাষ্ট্রগঠন যেভাবে চেয়েছিলেন বঙ্গবন্ধু-১

পরবর্তী

শাকিব খানের ভক্ত সব্যসাচী চক্রবর্তী!

পরবর্তী
সব্যসাচী চক্রবর্তী ও শাকিব খান

শাকিব খানের ভক্ত সব্যসাচী চক্রবর্তী!

ধানমণ্ডি ৩২ এর ঐতিহাসিক ভবন, সবুজ গাছের ছায়ায়. Channel i News - চ্যানেল আই নিউজ

গৌরব ও দুঃখগাথার ধানমণ্ডি ৩২

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT