চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিব খানের ভক্ত সব্যসাচী চক্রবর্তী!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৪ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০১৭
বিনোদন
A A
সব্যসাচী চক্রবর্তী ও শাকিব খান

সব্যসাচী চক্রবর্তী ও শাকিব খান

ভারতের বাংলা ছবির প্রখ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী বাংলাদেশের চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের ভক্ত। একদম ভুল শুনছেন না, সম্প্রতি এক ভিডিও সাক্ষাৎ​কারে তেমনটিই বলেছেন সব্যসাচী চক্রবর্তী। আজ ১৪ আগস্ট সোমবার সিটি সিনেমার ইউটিউব চ্যানেলে এসেছে এই ভিডিও সাক্ষাৎকারটি। এখানে বলা হয়, ‘শাকিব খানের ফ্যান ফেলুদা।’

ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সব্যসাচী চক্রবর্তী বলেন, ‘শাকিব ভীষণ ভাল ছেলে। আমি এর আগে শাকিবের কথা শুনেছি কিন্তু কোনোদিন ওর সঙ্গে আলাপ হয়নি। আমরা প্রথম দেখা করি শিকারী ছবিটির সময়। এত ভালো ছেলেটা, এত ভালো ব্যবহার এবং হি ইজ দ্য বিগেস্ট সুপারস্টার অব বাংলাদেশ। কিন্তু আমাদের সঙ্গে তার ব্যবহার দেখে আমি খুব মুগ্ধ হয়ে গেলাম। তাই আমি ওর খুব বড় ফ্যান হয়ে গেছি।’

সত্যজিৎ​ রায়ের সঙ্গে কাজ করেছেন সব্যসাচী চক্রবর্তী। অ​ভিনয় করেছেন সত্যজিৎ​ রায়ের ‘ফেলুদা’ চরিত্রে। জানা গেছে, ‘ফেলুদা’ নিয়ে তৈরি ১৬টি কাহিনিচিত্রে অভিনয় করেছেন তিনি। সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কাকাবাবু’ চরিত্রেও অভিনয় করেছেন। এছাড়া অভিনয় করেছেন ভারতীয় বাংলা, হিন্দি ও ইংরেজি ছবিতে।

এদিকে চলচ্চিত্র পরিবারের সাথে শাকিব খানের টানাপোড়েন এখনো চলছে। বহাল রয়েছে নিষেধাজ্ঞা। চলছে বর্জন। উচ্চ আদালতের রায় নিয়ে ‘আমি নেতা হব’ চলচ্চিত্রের শুটিং করছেন শাকিব খান। কিন্তু যারা তার সঙ্গে কাজ করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

চলচ্চিত্র পরিবারের একটি সূত্র জানিয়েছে, শাকিব খান তার আচরণ ও মন্তব্যের জন্য ‘দুঃখপ্রকাশ’ করলেই সব সমস্যার সমাধান হবে। কিন্তু শাকিব খান কী চান? এখন সব কিছু নির্ভর করছে তার সিদ্ধান্তের উপর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাকিব খানসব্যসাচী চক্রবর্তী
শেয়ারTweetPin

সর্বশেষ

শরিফুল-তানজিদে জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

জুলাই ১১, ২০২৬

‘বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী, দিচ্ছেন নির্দেশনা’

জুলাই ১১, ২০২৬

আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণঅভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা

জুলাই ১১, ২০২৬

কার মাথায় উঠলো ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মুকুট?

জুলাই ১১, ২০২৬

বিশ্বকাপ থেকে ফিরে মৃত্যু সাউথ আফ্রিকার ২৫ বর্ষী মিডফিল্ডারের, শোক ফুটবলবিশ্বে

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT