চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টিও বাঁচাতে পারেনি পাকিস্তানকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৫ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

৩০ ওভারে দেড়শ পার হতে হতে পাকিস্তানের ছিল না ছয় উইকেট। আকাশ মেঘলা হয় বেশ আগে থেকে। কিন্তু বৃষ্টি যে সময় আসে, ততক্ষণে ডিএল মেথডে কাজ সারা। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের হারতে হয় ৬১ রানে।

ওয়েলিংটনে পাকিস্তান এদিন টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয়। কেন উইলিয়ামসনের শতকে (১১৫) সাত উইকেটে ৩১৫ রান সংগ্রহ করে কিউইরা। উইলিয়ামসন ১১৭ বলে আটটি চার, একটি ছয়ে ওই রান করেন। এর আগে দুই ওপেনার মুনরো এবং গাপটিল ভালোই শুরু করেন। মুনরো ৩৫ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংস খেলে বিদায় নেন। ৭২ বলে ৪৮ করেন গাপটিল। শেষ দিকে ৪৩ বলে ৫০ করেন নিকোলাস।

হাসান আলী ৬১ রান দিয়ে তিন উইকেট নেন।

Banglabid

পাকিস্তান জবাব দিতে নেমে প্রথম ওভার থেকে উইকেট হারানো শুরু করে। আজহার আলীকে (৬) ফেরান সাউদি। সতীর্থদের যাওয়া-আসার মিছিলে ফখর জামান বুক চিতিয়ে লড়াই করেন। ৩১তম ওভারে বৃষ্টি নামার সময় ৮২ রানে অপরাজিত ছিলেন তিনি। তখন দলীয় রান ছয় উইকেটে ১৬৬।

সাউদি ছয় ওভার হাত ঘুরিয়ে ২২ রান দিয়ে তিন উইকেট নেন। বোল্ট নেন দুটি।

সিরিজের দ্বিতীয় ওয়ানডে নেলসনে, ৯ জানুয়ারি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিদেশী ঋণে নির্ভরতা কমিয়ে যেভাবে সফল বাংলাদেশ

পরবর্তী

নদী ও নারীর প্রতি সেই সুর ফের শোনা গেল হালদা’য়

পরবর্তী
চ্যানেল আই অনলাইন- হালদা

নদী ও নারীর প্রতি সেই সুর ফের শোনা গেল হালদা’য়

vodka 1

১০ কোটি টাকা দামের ভদকার বোতল চুরি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘সরকারি মাল দরিয়া মে ঢাল’ এটা দেখতে চাই না: ববি হাজ্জাজ

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে সুড়ঙ্গের ভেতরে বহু শ্রমিক, চীন-ভারতের সহায়তায় উদ্ধার অভিযান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

মুরগির মাংস খাওয়া নিয়ে ঝগড়ায় বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

আগস্ট ৩১, ২০২৬

লেস্টারের সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টেনে শেফিল্ডে হামজা

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT