চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশী ঋণে নির্ভরতা কমিয়ে যেভাবে সফল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২২ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০১৮
অর্থনীতি
A A

বিদেশী ঋণ নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ সম্পদ বা রাজস্ব আয় বাড়ানোর যে পরিকল্পনা সরকারের ছিল গত কয়েক বছরে তা অনেকাংশে সফল হয়েছে। পদ্মা সেতুর মতো মেগা প্রকল্প এখন নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন হচ্ছে। প্রতিবছর বাজেটের আকার বাড়ছে। এর মূলে রয়েছে রাজস্ব আয়ের বড় উলম্ফন।

বাসসে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, গত পাঁচ বছর রাজস্ব আয় গড়ে ১৪ দশমিক ২৮ শতাংশ হারে বেড়েছে। ২০১২-১৩ অর্থবছরে রাজস্ব আয়ের পরিমাণ ছিল এক লাখ ৯ হাজার ১৫১ কোটি ৭৩ লাখ টাকা। বিগত ২০১৬-১৭ অর্থবছরে এই রাজস্ব আয় বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৮৫ হাজার ৩ কোটি ৬৯ লাখ টাকা। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) ৭৫ হাজার ৩০৮ কোটি টাকার রাজস্ব আয় হয়েছে।

আয়কর মেলাসহ এনবিআরের নানামুখী উদ্ভাবনী উদ্যোগ রাজস্ব আহরণের সাফল্যের পেছনে চাবিকাঠি হিসেবে কাজ করেছে বলে মনে করছে কর প্রশাসন। এই সময়ে রাজস্ব আয় বাড়ার পাশাপাশি করদাতার সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্য হারে।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর সদ্য নিয়োগপ্রাপ্ত মুখ্যসচিব এনবিআরের সাবেক চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, আগে জনগণের মধ্যে করভীতি ছিল। সেই ভীতি কেটেছি। মানুষ এখন কর দিতে চাই। কর প্রশাসন জনবান্ধব প্রশাসনে পরিণত হয়েছে। এর ফল হিসেবে রাজস্ব আয় ও করদাতার সংখ্যা বেড়েছে।

এনবিআরের তথ্যমতে, ২০১২-১৩ অর্থবছরে সংগৃহিত এক লাখ ৯ হাজার ১৫১ কোটি ৭৩ লাখ টাকার রাজস্ব আয় ২০১৩-১৪ অর্থবছরে বেড়ে দাঁড়ায় এক লাখ ২০ হাজার ৮১৯ কোটি ৮৫ লাখ টাকা। এক বছরের ব্যবধানে ২০১৩-১৪ অর্থবছরে প্রবৃদ্ধি হয় ১০ দশমিক ৬৯ শতাংশ। ২০১২-১৩ অর্থবছরে রাজস্ব আয়ের প্রবৃদ্ধি ছিল ১৪ দশমিক ৮৩ শতাংশ।

২০১৪-১৫ অর্থবছরে রাজস্ব আয়ের পরিমাণ ছিল এক লাখ ৩৫ হাজার ৭০০ কোটি ৭০ লাখ টাকা। এবছর প্রবৃদ্ধি হয় ১২ দশমিক ৩২ শতাংশ। ২০১৫-১৬ অর্থবছরে রাজস্ব আয় বেড়ে দাঁড়ায় এক লাখ ৫৫ হাজার ৫১৮ কোটি ৭২ লাখ টাকা। প্রবৃদ্ধি ১৪ দশমিক ৬০ শতাংশ। বিগত ২০১৬-১৭ অর্থবছরে রাজস্ব আয়ের ক্ষেত্রে বড় সাফল্য আসে। রাজস্ব আয় হয়-এক লাখ ৮৫ হাজার ৩ কোটি ৬৯ লাখ টাকা। গতবছরই বেশি প্রবৃদ্ধি হয়- ১৮ দশমিক ৯৬ শতাংশ।

Reneta

বিগত পাঁচ বছরে আহরিত রাজস্বের মধ্যে-আমদানি ও রপ্তানি পর্যায় (শুল্ক খাত) অবদান ছিল ২৮ দশমিক ৭৬ শতাংশ।স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক) থেকে আসে ৩৬ দশমিক শূন্য ৭ শতাংশ এবং আয়কর খাতের অবদান ৩৫ দশমিক ১৭ শতাংশ।

চলতি অর্থবছরের নির্ধারিত রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা রয়েছে ২ লাখ ৪৮ হাজার ১৯০ কোটি টাকা। করদাতা ও দেশবাসীর সহায়তায় এই লক্ষ্য অর্জন করা সম্ভব হবে বলে নজিবুর রহমান আশাবাদ ব্যক্ত করেন।

এনবিআরের তথ্যমতে, ২০১২-১৩ অর্থবছরে ইলেকট্রনিক আয়কর সনাক্তকরণ নম্বরধারীর (ইটিআইএন) সংখ্যা যেখানে মাত্র ১২ লাখ ছিল, সেটা এখন বেড়ে দাঁড়িয়েছে ৩২ লাখ ৭১ হাজার। সরকারি কর্মকর্তাদের বেতন দ্বিগুণ হওয়ায় উল্লেখযোগ্য হারে বেড়েছে সরকারি চাকরিজীবী করদাতার সংখ্যা। এ ছাড়া কর্মসংস্থান বৃদ্ধি এবং বেসরকারি খাতে কর্মকর্তা পর্যায়ে চাকরিজীবীদের রিটার্ন জমা দেয়া বাধ্যতামূলক করার কারণে সেখানেও ইটিআইএনধারীর সংখ্যা বেড়েছে। সব কিছু মিলে গত এক বছরে করের আওতা দ্বিগুণ বেড়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজস্ব আয়
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT