চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গারা কি আমাদের গলার কাঁটা হয়েই থাকবে?

সারওয়ার-উল-ইসলাম সারওয়ার-উল-ইসলাম
৪:৩২ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০১৮
মতামত
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

‘১৯৯০ সালে এসেছিল ২ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা। তাদের ফেরত পাঠাতে সময় লেগেছিল ১৩ বছর। আর এবার এসেছে ১০ লাখেরও বেশি। এদের ফেরত পাঠাতে কত বছর লাগবে তা নির্ভর করছে মিয়ানমার সরকারের সদিচ্ছার ওপর।’ কথাগুলো বলেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম।

আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ঢাকায় সফররত অ্যামনেষ্টি ইন্টারন্যাশনালের মহাসচিব সলিল শেঠির সঙ্গে বৈঠকে হতাশা ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে রোহিঙ্গা পুনর্বাসনে চুক্তি সম্পাদিত হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি লক্ষ করা যাচ্ছে না।

এদিকে জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক সমন্বয়ক কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সহকারী মহাসচিব উরসুলা ম্যুলার বলেছেন, মিয়ানমারের সংকটপূর্ণ রাখাইন রাজ্যের পরিস্থিতি রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য এখনো সহায়ক নয়। তিনি আরও বলেছেন, মিয়ানমার কর্তৃপক্ষ অবশ্যই রোহিঙ্গাদের জন্য চলাচলের স্বাধীনতা, সামাজিক অন্তর্ভুক্তি, জীবনযাত্রা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিশ্চিত করতে হবে।

Banglabid

মিয়ানমার সরকারকে এতটা মানবিক ভাবার কারণ নেই। তারা ওপর দিয়ে অনেক মানবিক হওয়ার ভান করে বিশ্বকে জানান দিতে চায় তারা রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ব্যাপারে খুবই আন্তরিক। তাদের দিক থেকে কোনো প্রকার কার্পণ্য দেখাবে না রোহিঙ্গাদের ফেরত নেবার ব্যাপারে। কিন্ত যখনই রোহিঙ্গাদের ব্যাপারে বাংলাদেশ কথা বলে তখনই তারা নানা রকমের শর্ত জুড়ে দিয়ে বিষয়টিকে ধীর গতি করে দেয়। পাশাপাশি রোহিঙ্গারা তো যাওয়ার সুযোগই পাচ্ছে না, উপরন্তু প্রতিদিনই রোহিঙ্গারা পালিয়ে আসছে বাংলাদেশে।

এ অবস্থায় রোহিঙ্গাদের ফেরত নিতে আন্তর্জাতিক চাপ সৃষ্টির কোনো বিকল্প নেই। কারণ আমাদের পরারাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী মিয়ানমারে গিয়ে কথা বলেছেন। কিন্তু সেই কথার কোনো অগ্রগতি এখন পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না।পাহাড় ধস

আসছে বর্ষা মৌসুমে এই রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশ সরকার আরেকটি ঝামেলায় পড়বে। গত বছর পাহাড় ধসের কথা দেশবাসী ভুলে যায়নি। এবার পাহাড়ে তৈরি করা হয়েছে রোহিঙ্গাদের ঘরবাড়ি। চাপ বাড়ছে পাহাড়ের মাটিতে। টানা বৃষ্টিতে সেই পাহাড়ের মাটি ভিজে গলে পড়বে। তখনই দেখা দেবে বিপত্তি।

Reneta

এ বিষয়ে আমাদের সরকারকে এখনই পদক্ষেপ নিতে হবে। কারণ যদি পাহাড় ধসের ঘটনা এবারও ঘটে, তা হলে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে তাদের উপযুক্ত বাসস্থান গড়ে না দেয়ার ব্যাপারে বিশ্বের অনেক দেশ বেশ বড় বড় কথা বলা শুরু করবে। বাংলাদেশের অনেক ব্যাপারে যেসব দেশের নাক উঁচু ভাব রয়েছে তারা ঢোল পেটাতে শুরু করবে। সেই সুযোগ যেন না পায় সেজন্য এখনই দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হতে হবে। পাশাপাশি বেসরকারি সংস্থাকে এখনই দুর্যোগ মোকাবিলা করার জন্য আগাম কর্ম পরিকল্পনা হাতে নিয়ে রাখতে হবে। যাতে বিশ্ববাসী জানতে পারে, প্রাকৃতিক দুর্যোগেও রোহিঙ্গাদের ব্যাপারে বাংলাদেশের সরকার ও বেসরকারি সংস্থা কোনো কার্পণ্য করেনি।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গা
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

চিকিৎসায় ‘অবহেলা’ কক্সবাজারে দুই চিকিৎসককে মারধর

পরবর্তী

ভুলে তৈরি ‘প্লাস্টিকখেকো’ এনজাইমে প্লাস্টিক বর্জ্যের সমাধান

পরবর্তী
প্লাস্টিক বর্জ্য-এনজাইম

ভুলে তৈরি ‘প্লাস্টিকখেকো’ এনজাইমে প্লাস্টিক বর্জ্যের সমাধান

অ্যালোভেরার রস পানের ৭টি বিস্ময়কর উপকারিতা

সর্বশেষ

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬

আরব আমিরাতে বৃত্তির সুযোগ, অগ্রাধিকার পাচ্ছে ৮ দেশ

আগস্ট ১৮, ২০২৬

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের অঙ্গীকার

আগস্ট ১৮, ২০২৬

রাজধানী ও চট্টগ্রাম-বগুড়ায় নারীদের জন্য পিংক বাস সার্ভিস চালু

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT