চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব মিডিয়ায় নিজামীর ফাঁসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৪ পূর্বাহ্ণ ১১, মে ২০১৬
বাংলাদেশ
A A

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াত ইসলামীর নেতা মতিউর রহমান নিজামীর মৃতুদণ্ড কার্যকরের পর শিরোনাম হয়েছে বিশ্বের প্রধান প্রধান সংবাদ মাধ্যমে। বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি স্থান পায়।

বিবিসির খবরে বলা হয়, বাংলাদেশের শীর্ষ ইসলামপন্থি নেতার ফাঁসি কার্যকর করা হয়েছে। ওই প্রতিবেদনে আরো বলা হয়, ১৯৭১ এ পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে নির্মমতার কারণে তার ফাঁসি কার্যকর করা হয়েছে।

বিবিসি অনলাইনের শিরোনাম ছিল, ‘মতিউর রহমান নিজামী, বাংলাদেশের শীর্ষ ইসলামপন্থী নেতার ফাঁসি কার্যকর’। খবরে বলা হয়, ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময় অপরাধ সংঘটনের দায়ে বাংলাদেশের ইসলামপন্থী নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করা হয়েছে।

Banglabid

নিজামীকে ‘ইসলামপন্থী নেতা’ উল্লেখ করে যুক্তরাজ্যের সংবাদপত্র ফিন্যান্সিয়াল টাইমস বলেছে, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ করেছেন বলে ট্রাইব্যুনালে প্রমাণিত হওয়ায় সেখানকার ইসলামি রাজনৈতিক দলের শীর্ষ নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

পত্রিকাটি বলেছে, নিজামীর ‘বিতর্কিত’ ফাঁসির দণ্ড কার্যকর করায় নতুন করে রাজনৈতিক সহিংসতার সৃষ্টি হতে পারে। পত্রিকাটি বলে, ‘একাত্তরে পাকিস্তানপন্থী আধা সামরিক সংস্থা আলবদর বাহিনী গঠন করে বাংলাদেশে হত্যা-গণহত্যা চালিয়েছেন বলে বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী নিজামীর বিরুদ্ধে ২০১৪ সালে অভিযোগ গঠন করা হয়।’

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা শিরোনাম করেছে, ‘১৯৭১ সালের যুদ্ধাপরাধের জন্য নিজামীকে ফাঁসি দিল বাংলাদেশ’। এর খবরে বলা হয়েছে, গণহত্যা, ধর্ষণ এবং দেশের শীর্ষস্থানীয় বুদ্ধিজীবীদের হত্যার দায়ে জামায়াতের প্রধানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আল-জাজিরার খবরে নিজামীকে ‘নিষিদ্ধ দলের নেতা’ হিসেবে উল্লেখ করা হয়।

Reneta

পাকিস্তানের ডন পত্রিকার অনলাইন এ বিষয়ে এএফপি’র বরাতে খবর প্রকাশ করে। এর শিরোনাম ছিল ‘শীর্ষ জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করল বাংলাদেশ’। খবরে বলা হয়, ১৯৭১ সালে যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করা হলো।

ডেইলি পাকিস্তানে `বাংলাদেশে ১৯৭১ সালের যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামির নেতা মতিউর রহমানের ফাঁসি` শিরোনামে খবর প্রকাশ করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স বলেছে, বাংলাদেশে ১৯৭১ সালের যুদ্ধের সময় ধর্ষণ ও গণহত্যার জন্য ইসলামপন্থী নেতার ফাঁসি কার্যকর। রয়টার্সের বরাতে একই শিরোনামে খবর ছেড়েছে পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউনও।

ব্রিটিশ প্রভাবশালী দৈনিক গার্ডিয়ান শিরোনাম করেছে, বাংলাদেশ বৃহত্তম ইসলামী দলের নেতার ফাঁসি কার্যকর করেছে। এতে আরও বলা হয়, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালে অপরাধের জন্য মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস লিখেছে, বিরোধী দলের নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করায় বাংলাদেশে সহিংসতা ছড়াতে পারে।’ পত্রিকাটি ভেতরে লিখেছে, ১৯৭১ সালে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতাকালে নৃশংস অপরাধের জন্য নিজামীর ফাঁসি কার্যকর হয়েছে।

ভারতের দ্য টাইমস অব ইন্ডিয়া লিখেছে, শাস্তি হল ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা চালানো নিজামীর।

পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকার লিখেছে, ফাঁসি হল নিজামির। পত্রিকাটি আরও বলেছে, প্রাণভিক্ষা না-চাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরই একাত্তরে গণহত্যার নায়ক, জামাতে ইসলামির শীর্ষনেতা মতিউর রহমান নিজামীকে মঙ্গলবার ফাঁসিতে ঝোলালো বাংলাদেশ সরকার।

একাত্তরে ধর্ষণ, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধ করায় বাংলাদেশের ইসলামপন্থি শীর্ষ নেতার মৃত্যুদণ্ড কার্যকর, একই রকম শিরোনাম ছিল ওয়াশিংটন পোস্ট, ফক্স নিউজ, ওর্য়াল্ড নিউজ অস্ট্রেলিয়া, এনডিটিভি, হিন্দুস্থান টাইমস, মার্কিন সিবিএস, এনবিসি, ইসরাইলের জেরুজালেম পােস্ট, এবিসি, দ্য ডিপলোম্যাট, আরব নিউজ, খালিজ টাইমস, গালফ নিউজসহ বিশ্বের প্রায় প্রতিটি দেশের মূল ধারার মিডিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানবতাবিরোধী অপরাধযুদ্ধাপরাধের বিচার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাশের হার ৮৮.২৯%

পরবর্তী

ধানের শীষে আস্থা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী!

পরবর্তী

ধানের শীষে আস্থা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী!

পিস্তোইয়া নগরীর সম্মানসূচক নাগরিকত্ব পেলেন ড. ইউনূস

সর্বশেষ

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকার শর্ত, ‘রূঢ়’ বললেন বীণা সিক্রি

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT