চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিশ্বে এমন কোনো উইকেটকিপার নেই যে মিস করে না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩০ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

হায়দরাবাদ টেস্টে ভারতীয় ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার সহজ স্টাম্পিংয়ের সুযোগ হাতছাড়া করেছিলেন। এরপর মুশফিকুর রহিমের উইকেটকিপিং নিয়ে ওঠে সমালোচনার ঝড়। ওই টেস্টের প্রথম সেশনে কামরুল ইসলাম রাব্বির বলে মুরালি বিজয়ের একটি ক্যাচ আয়ত্ত্বের মধ্যে থাকার পরও ধরার চেষ্টা করেননি মুশফিক। নিকট অতীতে প্রায় প্রত্যেকটা সিরিজেই একটা-দুইটা সুযোগ হাতছাড়া করেছেন। যা দলকে ভুগিয়েছে। দলে বিকল্প উইকেটকিপার হিসেবে লিটন দাস থাকার পরও কিপিং চালিয়ে যেতে চাইছেন মুশফিক। তবে শ্রীলঙ্কা সফরে কে কিপিং করবে তার সিদ্ধান্তের ভার ছেড়ে দিয়েছেন টিম ম্যানেজম্যান্টের ওপর।

শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে রোববার মিরপুরে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘কিপিং উপভোগ করি তো অবশ্যই। আমার তো বোলিংও করতে ইচ্ছে করে তাতে যদি দলের আরেকটু কাজে দেয়। সিদ্ধান্তটা নেবে কোচ, টিম ম্যানেজমেন্ট ও বিসিবি। তারা যা ভালো মনে করে সেটাই করবে। আমার চিন্তা করতে হবে আমি দলে কীভাবে বেশি অবদান রাখতে পারি। আমি মনে করি ব্যাটসম্যান ও উইকেটকিপার হিসেবে আমি দলে অবদান রাখছি।’

হায়দরাবাদ টেস্টে স্টাম্পিংয়ের সহজ সুযোগ হাতছাড়া প্রসঙ্গে সাদা পোশাকের অধিনায়ক বলেন, ‘ভুল তো সবাই করে থাকে। বিশ্বে এমন কোনো উইকেটকিপার নেই যে মিস করে না। আমার চোখে দেখা সাহা (ঋদ্ধিমান) এখন সেরা উইকেটকিপার। তার সব কিছুই ফলো করার চেষ্টা করি। ইংল্যান্ড ও আমাদের সঙ্গেও সে মিস করেছে। রিয়াদ ভাইয়ের ওই স্টাম্পিংটা মিসের পর রিয়াদ ভাই যদি ম্যাচটা ড্র করে ফেলত তখন অন্যরকম দৃশ্য হতো। শুধু আমি নয়, দলের সবাই শতভাগ চেষ্টা করে অবদান রাখতে। অনেক সময় এটা হয়, অনেক সময় হয় না।’

সোমবার দুপুর ২টায় শ্রীলঙ্কার উদ্দেশে যাত্রা করবে বাংলাদেশ দল। মিরপুরে রোববারের অনুশীলনের মধ্য দিয়ে শেষ হয়েছে টাইগারদের ৩ দিনের ক্যাম্প। দলে থাকা দুই উইকেটকিপার মুশফিক-লিটন কাউকেই দেখা যায়নি কিপিং নিয়ে কাজ করতে। ব্যাটিং নিয়েই মনযোগী ছিলেন তারা। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে কে কিপিং করবেন সেটি হয়তো শ্রীলঙ্কায় গিয়েই সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজম্যান্ট।

ট্যাগ: মুশফিকুর রহিম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জয়কে ‘আরো শিক্ষিত’ হতে বলল বিএনপি

পরবর্তী

যেখানে স্বচ্ছ নির্বাচন সেখানে আওয়ামী লীগের পরাজয়: আজম খান

পরবর্তী

যেখানে স্বচ্ছ নির্বাচন সেখানে আওয়ামী লীগের পরাজয়: আজম খান

ইমরুলের ব্যাটে ঝড়

সর্বশেষ

গাইবান্ধায় পাট চাষে ভালো ফলন

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা গ্যাস বন্ধ

আগস্ট ২৫, ২০২৬

আলভারেজ নাটকে নতুন মোড়, অ্যাটলেটিকো-বার্সা নাকি আর্সেনাল, কোথায় ঠিকানা

আগস্ট ২৫, ২০২৬

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬

বাংলাদেশে রোহিঙ্গা আশ্রয়ের ৯ বছর

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT