চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বব্যাংকের সভায় অর্থমন্ত্রীর অভিযোগ

রিজভী নেওয়াজ রিজভী নেওয়াজ
১১:১৭ পূর্বাহ্ণ ০৯, অক্টোবর ২০১৬
অর্থনীতি
A A

তহবিল গঠন হয়, কিন্তু অর্থ মেলে না- জলবায়ু পরিবর্তন সম্পর্কিত মন্ত্রী পর্যায়ের বৈঠকে এই অভিযোগ তুলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশ্বব্যাংক সদর দপ্তরে বৈঠকে এই বিষয়টি সুরাহায় উন্নত দেশের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

হয় হয় করেও কেন যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক শিল্প শুল্কমুক্ত, কোটামুক্ত বাজার প্রবেশাধিকার পাচ্ছে না তা-ও জানতে চেয়েছেন দেশটির রাজস্ব বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তার কাছে।

বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনে আইএমএফ এর গভর্নরদের আনুষ্ঠানিক ফটো সেশনের পরই সদস্য দেশের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের নিয়ে বৈঠকে বসেন আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লাগার্ড। বৈঠকে বাংলাদেশ, নেপাল এবং শ্রীলংকার পক্ষে বক্তব্য তুলে ধরেন ভারতের অর্থমন্ত্রী অরুন জেটলি।

Banglabid

গত বৈঠকের ধারাবাহিকতায় এবারো জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গঠিত তহবিল এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ড. জিম ইয়ং কিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে তহবিল নিয়ে তিনি অভিযোগ জানান।

বাংলাদেশের অর্থমন্ত্রী বলেন, জলবায়ু নিয়ে বাংলাদেশ যে কষ্ট ভোগ করছে তার জন্য বাংলাদেশ নিজে দায়ী নয়। পুরো বিশ্বের কারণে বাংলাদেশকে দুর্ভোগ সইতে হচ্ছে। ‘তাদের কার্বন নিঃসরণের কারণে এসব হচ্ছে। আর আমরা এত টাকা বিনিয়োগ করছি, যেন আমরা বেঁচে থাকতে পারি।’

বিশ্বব্যাংক-আইএমএফ সম্মেলনের ফাঁকে অর্থমন্ত্রী বৈঠক করেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ডেপুটি সেক্রেটারি মাইকেল কাল্পান এর সঙ্গে। বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবিরও বৈঠক করেন তার সঙ্গে।

Reneta

বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, তাদের (যুক্তরাষ্ট্র) তালিকায় শুধু বাংলাদেশ ও রাশিয়া ছাড়া সবার বাণিজ্য ডিউ টু ফ্রি, কোটা ফ্রি। বাকি সবাই আমদানি সুবিধাদি পায়, শুধু বাংলাদেশ আর রাশিয়া ছাড়া।’

স্থানীয় সময় রোববার শেষ হবে বিশ্বব্যাংক-আইএমএফ এর বার্ষিক সম্মেলন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএমএফআবুল মাল আবদুল মুহিতবিশ্বব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় ইংল্যান্ড দল ও ইংলিশ মিডিয়ার সন্তোষ

পরবর্তী

অভিনেতা রুদ্রনীলের বাবার রহস্যজনক মৃত্যু

পরবর্তী

অভিনেতা রুদ্রনীলের বাবার রহস্যজনক মৃত্যু

বিশ্বকাপ বাছাই: ইংল্যান্ড-জার্মানির সহজ জয়

সর্বশেষ

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT