চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমানের বরখাস্ত পাইলট সাব্বির সাত দিনের রিমান্ডে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০১৭
অপরাধ
A A
পুলিশের সঙ্গে আটক সাব্বির, বিমান পাইলট, রিমান্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমান নিয়ে সরকারী শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের বাসভবনে ‘নাশকতার পরিকল্পনা’র অভিযোগে গ্রেফতার বাংলাদেশ বিমানের ফার্স্ট অফিসার (কো-পাইলট) সাব্বির এনামকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার বিকেলে চ্যানেল আই অনলাইনকে র‌্যাব সদর দফতর বিষয়টি নিশ্চিত করে।

র‌্যাব সূত্রে জানা যায়, মিরপুরের দারুস সালাম থেকে গ্রেফতারকৃত বিমানের পাইলট সাব্বির এনামের সাত দিনের রিমান্ডসহ সুলতানা পারভীনের পাঁচ দিনের ও বাকি দুই জনের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

Banglabid

এর আগে বুধবার বাংলাদেশ বিমানের ফার্স্ট অফিসার (কো-পাইলট) সাব্বিরকে বরখাস্ত করা হয় বলে সংবাদমাধ্যমকে জানান বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ।

সোমবার মধ্যরাতে রাজধানীর মিরপুরের দারুসসালাম এলাকা থেকে সাব্বিরসহ চার জঙ্গিকে গ্রেফতার করেছিল র্যাাব। এরপর র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, গ্রেফতারকৃত পাইলট সাব্বির বিমান চালিয়ে সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিবর্গের বাসভবনে আঘাত করার পরিকল্পনা করে। এছাড়াও বিমানের যাত্রীদের জিম্মি করে মধ্যপ্রাচ্যে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল।

সম্প্রতি বিমান থেকে বেতনভাতাদি বাবদ ১০ লাখ টাকা পাওয়ার কথা ছিল। সেই টাকা পেলে আবদুল্লাহর মাধ্যমে সংগঠনে দান করার ওয়াদাও করেছিলেন তিনি।

Reneta

র‌্যাব কর্মকর্তা আরও জানান, সাব্বির ২০০৯ সালে বাংলাদেশ ফ্লাইং একাডেমি থেকে বিমান চালনার প্রশিক্ষণ নেন। ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজে চাকরি করেন। এ সময় স্পেন থেকে বিশেষ প্রশিক্ষণ নেন তিনি।

২০১৪ সাল থেকে সাব্বির বাংলাদেশ বিমানের কো-পাইলট হিসেবে কর্মরত। তিনি বিমানের বোয়িং-৭৩৭ চালান। তিনি সর্বশেষ সোমবার তিনি সর্বশেষ সোমবার ঢাকা-কলকাতা-ঢাকা ফ্লাইট পরিচালনা করেছেন।

সাব্বির তুরস্ক থেকেও বিমান চালনার ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি দুবাই, কাতার, মাসকাট, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড ছাড়াও অন্যান্য দেশেও বিমানের কো-পাইলট হিসেবে কাজ করেছেন।

র‌্যাব জানিয়েছে, গত সেপ্টেম্বরে দারুসসালামে জঙ্গিবিরোধী অভিযানকালে নিহত আত্মঘাতী জেএমবি সদস্য মীর আকরাবুল করিম ওরফে উপল ওরফে আবদুল্লাহ পাইলট সাব্বিরের বাড়িতে ভাড়া থাকতেন।

তখন থেকেই তার সঙ্গে সাব্বিরের ঘনিষ্ঠতা ছিল। একপর্যায়ে সাব্বির মানিক ফরহাদ ওরফে সারোয়ার জাহানের কাছে ‘বায়াত’ গ্রহণ করেন।

র‌্যাব পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, গুলশানের হলি আর্টিজানে হামলার আগে ও পরে আবদুল্লাহ, পাইলট সাব্বির, সারোয়ার একত্রে নাশকতার পরিকল্পনা করেন। পরিকল্পনায় ছিল- সাব্বির বিমান চালিয়ে সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিবর্গের বাসভবনে আঘাত করা বা বিমানের যাত্রীদের জিম্মি করে মধ্যপ্রাচ্যে নিয়ে যাওয়া।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবারও বিসিবি সভাপতি নাজমুল হাসান

পরবর্তী

আর্থারের ‘আনন্দময় অভিজ্ঞতা’

পরবর্তী
বিশ্বকাপ ক্রিকেটের বিজয়ী অধিনায়ক হাসি মুখে পুরস্কার গ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্থারের ‘আনন্দময় অভিজ্ঞতা’

জলদস্যুদের আত্মসমর্পণ অনুষ্ঠানে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাভাবিক জীবনের প্রত্যাশায় ২০ ‘জলদস্যু’র আত্মসমর্পণ

সর্বশেষ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দন

আগস্ট ২০, ২০২৬

‘ভারতে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘনিয়ে এসেছে’

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রায় ৮শ’ মার্কিন সেনা হতাহত

আগস্ট ২০, ২০২৬
ছবি: রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংসদে নিজের আসনে বসে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬
ছবি: আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন মোহেবি।

পরবর্তী যুদ্ধে আরও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করার হুঁশিয়ারি ইরানের

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT