চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১১ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

উজান থেকে নেমে আসা ঢলের পানির পাশাপাশি বৃষ্টির কারণে দেশের বিভিন্ন নদীতে পানি বেড়েই চলেছে। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক জেলার হাজার হাজার মানুষ।

রাজশাহী

উজান থেকে নেমে আসা ঢলের পানিতে রাজশাহীতে পদ্মার পানি বেড়েই চলেছে। মহানগরী এলাকায় পদ্মার পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে জেলার গোদাগাড়ী, পবা, বাঘা ও চারঘাট উপজেলার চরাঞ্চলের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

Banglabid

রাজশাহী মহানগরীতে পদ্মা নদীর ধার এলাকার কাজলা, তালাইমারি, পঞ্চবটি, শ্রীরামপুর, বুলুনপুর এলাকায় শত শত ঘরবাড়ি ডুবে যাওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে মানুষ। বিশেষ করে জেলার গোদাগাড়ী, পবা, বাঘা ও চারঘাট উপজেলার চরাঞ্চল প্লাবিত হয়েছে। চারটি উপজেলার চরাঞ্চলের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়েছে পড়েছে।

তারা চরাঞ্চল ছেড়ে নিরাপদ আশ্রয়ে জায়গা নিয়েছে। এদিকে শহররক্ষা বাঁধের টিবাঁধসহ বিভিন্ন পয়েন্টে জিও ব্যাগ ফেলা হচ্ছে।

মহানগরী ও জেলার বিভিন্ন স্থানে বর্ন্যাতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ চলছে।

Reneta

নাটোর

পদ্মার পানি বেড়ে যাওয়ায় নাটোরের লালপুর উপজেলার তিনটি ইউনিয়নের ১৮টি চরাঞ্চলের  ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া ফসলি জমিতে পানি ঢুকে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

ফারাক্কার বাঁধ খুলে দেয়া এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীতে পানি বেড়ে যাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে।

পদ্মা নদীর ভাঙনরোধে তৎপর পানি উন্নয়ন বোর্ড বলে জানিয়েছে নাটোর জেলার পানি উন্নয়ন বোর্ডের সহকারি প্রকৌশলী আল আসাদ।

এখনও পানিবন্দী হয়ে রয়েছে লালপুর, বিলমারিয়া এবং ঈশ্বরদী এই তিন ইউনিয়নের ১৮টি চরের প্রায় তিন হাজার মানুষ।

রাজবাড়ী

গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীতে পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হঠাৎ করে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পাওয়ায় এরই মধ্যে নতুন করে রাজবাড়ী জেলার ৬ ইউনিয়নের অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ।

রাজবাড়ী জেলা প্রশাসন জানিয়েছে: পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রাজবাড়ী সদর উপজেলায় ৫’শ, গোয়ালন্দ উপজেলায় ৪৭৫, পাংশা উপজেলায় ৫’শ এবং কালুখালী উপজেলায় ২ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

পানিবন্দী মানুষের জন্য শুকনো খাবার ও চালের বরাদ্দ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

পানি বৃদ্ধির সাথে সাথে পাল্লা দিয়ে শুরু হয়েছে নদী ভাঙন। এরই মাঝে নদী ভাঙনের ফলে অন্তত ৫শ’ পরিবার বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়েছে।

ভাঙন ঝুঁকিতে রয়েছে দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ নৌপথ দৌলতদিয়া-পাটুরিয়ার ব্যস্ততম দৌলতদিয়ার লঞ্চঘাট ও ফেরি ঘাট।

পানি বৃদ্ধির ফলে ভাঙন দেখা দেওয়ায় গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ও দৌলতদিয়া ইউনিয়নের বিপুল পরিমাণ ফসলি জমি ইতোমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ওই এলাকার কৃষকরা বলেন, ভাঙন শুরু হওয়ার গত কয়েক দিনে প্রায় ৫শ’ বিঘা ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্যাবন্যা পরিস্থিতিসারাদেশে বন্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুস্থ হয়ে আমার স্বামী যেন গানে ফিরতে পারেন: ফারজানা আলী

পরবর্তী

সরফরাজের ভুঁড়ি কমে, কিন্তু ওজন কমে না

পরবর্তী

সরফরাজের ভুঁড়ি কমে, কিন্তু ওজন কমে না

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে লঞ্চ চলাচল এখনও বন্ধ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিজেপির সহসভাপতি পদে বহাল এএমইউ’র সাবেক উপাচার্য তারিক মনসুর

আগস্ট ১৮, ২০২৬

বাংলাদেশ-ভারত বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর গুরুত্বারোপ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি।

রাঙ্গামাটিতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হত্যা: পুলিশের কাছে অভিযুক্ত যুবকের আত্মসমর্পণ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল করার আলোচনা চলছে: শিক্ষামন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT