চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশি পর্যটকদের টার্গেট হচ্ছে অল্পবয়সী রোহিঙ্গা মেয়েরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৭ অপরাহ্ণ ২১, মার্চ ২০১৮
আন্তর্জাতিক
A A

যৌন ব্যবসার জন্য রোহিঙ্গা মেয়ে ও শিশুদের পাচার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। অল্পবয়সী মেয়েরাই বিদেশীদের যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠেছে।

বিবিসি জানিয়েছে, ১৪ বছর বয়সী আনোয়ারার পুরো পরিবারকে মিয়ানমারে হত্যা করা হয়। তারপর থেকে শরণার্থী হয়ে বাংলাদেশের কক্সবাজারে আসলে সাহায্য খুঁজতে থাকে আনোয়ারা। রোহিঙ্গা ক্যাম্পের কাছে একজন দালালের সাথে তার দেখা হলে সাহায্য করার আসায় সে তাকে একটা গাড়িতে উঠায়। এরপর কিছুক্ষণ পর দুইজন ছেলেকে পাঠায় আনোয়ারার কাছে।

‘‘তারা জোর করে যৌন কার্যকলাপ চালাতে থাকে। বাধা দেওয়ার সঙ্গে সঙ্গে ছুরি দিয়ে পেটে আঘাত করতে থাকে। পরবর্তীতে তাকে ধর্ষণ করা হয়।’’

Banglabid

এমন ঘটনা প্রতিনিয়ত কক্সবাজারে ঘটছে বলে প্রতিবেদনে উঠে আসে। রোহিঙ্গা ক্যাম্পে সবচেয়ে বেশি যৌন কার্যকলাপ এবং ধর্ষণের শিকার হয় ১৩ থেকে ১৭ বছরের মেয়েরা।

প্রতিবেদনে বলা হয়, ‘‘এসব মেয়েদের ভালো চাকরি, বসবাসের জন্য ভালো জায়গা এবং হোটেল অথবা বাড়িতে কাজ করার মত লোভনীয় অফার দিয়ে ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়। পরে পাচার করা হয় অন্য কোন দেশে, নাহয় ধর্ষণের পর পতিতাবৃত্তিতে জোর করে নিয়ে আসা হয়। অনেকেই জানায়, টাকা পয়সার অভাব এবং মিয়ানমারের পরিবার হারিয়ে এসব পেশায় অনেকেই যাচ্ছে।’’

এমনই ঘটনার শিকার রোহিঙ্গা ক্যাম্পে থাকা ১৪ বছর বয়সী মাসুদা। তিনি বলেন, ‘আমি এখানকার স্থানীয় দাতব্য সংস্থায় সাহায্য চেয়েছিলাম। কিন্তু ওখানে একজন রোহিঙ্গা মহিলা অনেক দিন ধরেই কাজ করত, সে আমাকে একটা চাকরি অফার করলেন। পরে বুঝতে পারি পতিতাবৃত্তিতে জড়িয়ে যাচ্ছি।’

Reneta

বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, কক্সবাজারের স্থানীয় ছোট হোটেল ও সৈকতের রিসোর্ট থেকে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই দালালদের ফোন দিলে তারা যৌন কার্যকলাপের জন্য রুম ভাড়া করে রাখে। এসব দালাল বিভিন্ন হোটেলের গেস্ট রুমে ছদ্মবেশে থাকে।

‘‘বিদেশী অনেক পর্যটক দালালদের ফোন করে খুব স্বল্পমূল্যে অল্পবয়সী রোহিঙ্গা মেয়ে খোঁজে। তাই সস্তায় রোহিঙ্গা মেয়েদের দিয়ে পতিতাবৃত্তি করিয়ে দালাল শ্রেণি রমরমা ব্যবসা করছে। তবে যখন খদ্দর না থাকে তখন এসব মেয়েদের দালালদের বাড়ির রান্না ও ঘর ধোয়ামোছার কাজে লাগানো হয়।’’

ওই প্রতিবেদনে বলা হয়, ‘‘শুধু কক্সবাজারে না, ঢাকা, নেপালের কাঠমান্ডু ও ভারতের কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে এসব রোহিঙ্গা মেয়েদের। আন্তর্জাতিক ও স্থানীয় পর্যায়ে নারী ও শিশু পাচারে খুব শক্তিশালী নেটওয়ার্ক থাকায় খুব সহজেই ইন্টারনেটে যোগাযোগ করে এই ধরণের কার্যকলাপ করছে দালাল গোষ্ঠী। বাংলাদেশে নতুন সেক্স ইন্ডাস্ট্রি গড়ে না উঠলেও যৌনকর্মী হিসেবে মেয়ে সরবরাহ বেড়ে গেছে। আর সেটির অন্যতম শিকার রোহিঙ্গা মেয়েরা।’’

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin1
পূর্ববর্তী

সামর্থ্য জানান দিতেই বেশি সুদে ঋণ নেয়া শুরু করেছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

পরবর্তী

নিজের বয়স বাড়ছে দেখে খুশি অ্যাঞ্জেলিনা জোলি

পরবর্তী
চ্যানেল আই অনলাইন- অ্যাঞ্জেলিনা জোলি

নিজের বয়স বাড়ছে দেখে খুশি অ্যাঞ্জেলিনা জোলি

দুই যুগ সাজা-আবদুল কাদের

কারাদণ্ড ভোগের দুই যুগ পরে হাইকোর্টের রায়ে নির্দোষ প্রমাণিত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT