চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিচ্ছেদ’ এড়াতে মুখোমুখি মেসি-বার্সা সভাপতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৯ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
মেসি ও বার্সা সভাপতি বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ন্যু ক্যাম্পে আগুন জ্বলছেই। নেইমার চলে গেছেন পিএসজিতে, চোটে দেড় মাসের জন্য ছিটকে গেছেন লুইস সুয়ারেজ। কৌতিনহো-ডেম্বেলেকে আনতে প্রায় ব্যর্থ বার্সেলোনা। আগুনে পেট্রোল ঢেলেছে কাতালানদের প্রাণ ভোমড়া লিওনেল মেসির ম্যানচেস্টার সিটিতে চলে যাওয়ার গুঞ্জন।

এত নেতিবাচক খবরের তোড়ে গদি নড়ে গেছে হোসে মারিয়া বার্তেমেউয়ের। বার্সা সভাপতির পদ বাঁচাতে মরিয়া বার্তেমেউয়ের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ মেসিকে আটকানো। বার্সার সঙ্গে আর্জেন্টাইন তারকার বিচ্ছেদ এড়াতে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন বার্সা সভাপতি।

বৃহস্পতিবার মোনাকোতে বসবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র এবং ব্যালন ডি’অরের আসর। উয়েফা বর্ষসেরার সংক্ষিপ্ত তিনজনের তালিকায় কাঙ্ক্ষিত ভাবেই আছেন মেসি। বার্তেমেউও যাচ্ছেন সেই আসরে। তাই মোনাকোতেই রথ দেখা এবং কলা বেচার কাজটা সেরে নিতে চান বার্সা সভাপতি।

বার্সার সঙ্গে মেসির বিচ্ছেদ এড়াতে অনুষ্ঠান শেষে আর্জেন্টাইন তারকার সঙ্গে একান্ত আলোচনায় বসার কথা রয়েছে ক্লাব সভাপতির। মেসি কী চান, নতুন চুক্তিতে সই করবেন কিনা, ক্লাবে ভাঙ্গন এড়াতে কী করণীয় এসব প্রশ্নের জবাব খুঁজতেই মেসি-বার্তেমেউ বৈঠক হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার নেইমারের আকস্মিক বার্সেলোনা ভ্রমণের পর পরই মেসির সঙ্গে বসার সিদ্ধান্ত নিয়েছেন বার্তেমেউ। পিএসজিতে ব্রাজিলিয়ান তারকার প্রভাব-প্রতিপত্তি প্রভাব ফেলতে পারে মেসির চলে যাওয়ার সিদ্ধান্তেও। আর এমন অঘটন ঘটার আগেই দলের সেরা তারকাকে আটকাতে সর্বস্ব দিয়ে লড়াই চালিয়ে যাওয়ার প্রথম পদক্ষেপ হতে যাচ্ছে মেসির সঙ্গে বার্সা সভাপতির এই বৈঠক।

ট্যাগ: বার্সেলোনালিওনেল মেসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাদ পড়লেন ক্যাটরিনা  

পরবর্তী

বনানী কবরস্থানে জায়েদ খানকে জড়িয়ে ধরেন শাকিব খান

পরবর্তী
বনানী কবরস্থানে জায়েদ খানকে জড়িয়ে ধরেন শাকিব খান

বনানী কবরস্থানে জায়েদ খানকে জড়িয়ে ধরেন শাকিব খান

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

চলন্ত গাড়ি থেকে নারী যাত্রীকে ফেলে দিলেন উবার চালক!

সর্বশেষ

স্কুলের ড্রেস কোডে হিজাবের দাবি নাকচ করল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ট্রলারডুবি (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT